বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

মিম-করিমের পরিবারকে ২০ লাখ করে অনুদান প্রধানমন্ত্রীর

আকাশবার্তা ডেস্ক : 


ঢাকার বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় নিহত দুই কলেজশিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিমের পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে প্রত্যেকের পরিবারকে ২০ লাখ টাকা করে পারিবারিক সঞ্চয়পত্র অনুদানও দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২ আগস্ট) বেলা সাড়ে বারটার দিকে নিহত দুই পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সেখানে তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাদের সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এসময় প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা করে পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন। এর আগে দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের জন্য গাড়ি পাঠান প্রধানমন্ত্রী। সেই গাড়িতে চেপেই তার সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

এর আগে দিয়ার খালা নাজমা বেগম বলেন, বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি গাড়ি এসে দিয়ার মা রোকসানা বেগম, বাবা জাহাঙ্গীর আলম, বড় বোন রোকেয়া খানম রিয়া ও ছোট ভাই পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রিয়াদুল ইসলাম আরাফাতকে নিয়ে যায়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ার স্বজনদের সঙ্গে কথা বলতে চান, সেজন্য তাদের ডেকে নিয়েছেন।

উল্লেখ্য, গত সোমবার (২৯ জুলাই) কুর্মিটোলা জেলারেল হাসপাতালের সামনের সড়কে (মিরপুর-উত্তরা ফ্লাইওভার ঠেকেছে যেখানে) দুই বাসের রেষারেষিতে হত্যার শিকার হয় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিম। এ ঘটনার প্রতিবাদে নিরাপদ সড়কের দাবিতে চার দিন ধরে রাজধানীর বিভিন্ন সড়ক দখল করে আন্দোলন করছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবারও (০২ আগস্ট) রাজধানীর শাহবাগ, বাংলামোটর, সায়েন্সল্যাব, এলিফ্যান্ট রোড, মতিঝিল, দৈনিক বাংলা, তেজগাঁও, রামপুরা, বনশ্রী, উত্তরাসহ বিভিন্ন এলাকা অবরোধ করে শিক্ষার্থীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১