মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

পুলিশের হেলমেট নাই : মামা চিপস খাও, ২শ’ টাকা দাও (ভিডিও)

আকাশবার্তা ডেস্ক : 


ঢাকায় দুই কলেজশিক্ষার্থী নিহত হওয়ার পর থেকে আজও আন্দোলেনে নেমেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তারা রাস্তায় নেমে পুলিশের ভূমিকা পালন করছেন। গাড়ির লাইসেন্স আছে কিনা তা চেক করছ্নে। যাদের লাইসেন্স ও মাথায় হেলমেট নেই তাদের গাড়ি আটকে দিচ্ছেন।

রাজধানীর একটি সড়কে মোটরসাইকেলে থাকা এক পুলিশ কর্মকর্তার হেলমেট না পেয়ে তাকে কটাক্ষ করেছেন শিক্ষার্থীরা। এসময় পুলিশের ঘুষ খাওয়ার প্রবণতা নিয়ে রসিকতা করে ২০০ টাকা চান। এর পর্যায়ে তাকে চিপসও খাওয়ানো হয়। তারা বলেন, পুলিশ মামা চিপস খাও, ২০০ টাকা দাও। এমনই একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

সড়কে আইন অমান্য করলে ব্যবস্থা না নিয়ে পুলিশের ঘুষ খাওয়ার প্রবণতা নতুন নয়। তবে পুলিশ নিজেই সড়কে কতটা আইন মানে তা নিয়েও আছে প্রশ্ন। হেলমেটবিহীন মোটরসাইকেল চালালো বা আরোহী বহন করলে জরিমানা হওয়ার কথা। পুলিশ নানা সময় সে ব্যবস্থা নিয়েও থাকে। তবে হেলমেট ছাড়া পুলিশকেই মোটরসাইকেল চালাতে দেখা যায়। আর বাইকের চালক পুলিশের সঙ্গে হেলমেটসহ কাউকে দেখা যায় কালেভদ্রে।

এর মধ্যে ওই পুলিশ কর্মকর্তার মাথায় হেলমেট না পেয়ে তাকে ঘিরে ধরে এ নিয়ে জিজ্ঞাসা করতে থাকে শিক্ষার্থীরা। ওই পুলিশ কর্মকর্তাকে চিপস খাওয়াতে খাওয়াতে ‘হেলমেট নাই, হেলমেট নাই’ বলে স্লোগান চলতে থাকে। এর মধ্যে একজন ছাত্র ওই পুলিশ কর্মকর্তার টেকো মাথায় হাত বুলাতে থাকেন।

একজন ছাত্র আবার পুলিশের ঘুষ খাওয়ার প্রবণতাকে কটাক্ষ করে বলেন, ‘ওই মামা, দুইশ টাকা দেও, দুইশ টাকা দেও’। অবস্থা বেগতিক দেখে ওই পুলিশ কর্তকর্তা মুখে কাষ্ট হাসি দিয়ে ছাত্রদের ভুলাতে চেষ্টা করেন। কিন্তু ছাত্ররা কোনোভাবেই মানতে রাজি হচ্ছিল না।

এর মধ্যেই পুলিশ মোটরসাইকেল আটকালে যেভাবে চাবি নিয়ে যায়, ছাত্ররাও তেমনি ওই বাইকের চাবি হাতে নেয়। আর ক্রমাগতভাবে তারা বলতে থাকেন, ‘দুইশ টাকা দেও, দুইশ টাকা দেও’।

একজন ছাত্র আবার বলেন, ‘ওই কেউ গায়ে হাত দিবি না, কেউ গায়ে হাত দিবি না।’ এর মধ্যেই একজন আবার ওই পুলিশ কর্মকর্তার মুখে চিপস গুঁজে দেন। আর অন্যরা উল্লাসে চিৎকার করেন ‘ওওওওওইইইইই’ বলে।

একজন ছাত্র বলেন, ‘আপনি পুলিশের মর্যাদা রেখেছেন? আপনি কীভাবে আইন শেখাবেন? আমাদেরকে কীভাবে আইন শেখাবেন?’

আরেকজন বলেন, ‘হেলমেট নাই, লাইসেন্স নাই, কিসের আইন শেখাবেন আপনি?’।

এ সময় স্লোগান ওঠে, ‘ওই পুলিশের হেলমেট নাই, পুলিশের হেলমেট নাই।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০