বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বেগমগঞ্জে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ভাংচুর, বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি :


নিরাপদ সড়কসহ ৯ দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করে নোয়াখালীর বেগমগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ, ভাংচুর ও বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী সরকারি সালেহ আহম্মদ কলেজ (এসএ কলেজ), জালাল উদ্দিন কলেজ, মদন মোহন উচ্চ বিদ্যালয়, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, টেকনিক্যাল হাই স্কুলসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাস্তা নেমে আসে। এ সময় তারা নোয়াখালী-ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের চৌমুহনী ও চৌরাস্তায় অবরোধ করে। এতে ওইরুটে চলাচলকারী যানবাহনগুলো আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধকালে শিক্ষার্থীরা “নিরাপদ সড়ক চাই, নৌ-মন্ত্রীর পদত্যাগ চাই” সংবলিত প্ল্যাকার্ড বহন করে ও শ্লোগান দেয়। এ সময় কয়েকটি যাত্রীবাহি গাড়ি ভাংচুর করে শিক্ষার্থীরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বেগমগঞ্জ মডেল থানার ওসি ফিরোজ আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত ও যানচলাচল স্বাভাবিক রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১