সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নোয়াখালীতে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি সাহাবউদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীতে চাঞ্চল্যকর জোড়াখুন মামলার ফাঁসির দ-প্রাপ্ত আসামি মো. সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার রাত আড়াইটার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত সাহাব উদ্দিন রামেশ্বরপুর গ্রামের হাফেজ নুরুল্যার পুত্র।

র‌্যাব জানায়, ২০০৭ সালের ১ ফেব্রুয়ারী রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালী জেলা শহরের মোবাইল ফেয়ারের মালিক ফিরোজ কবির মিরন, সামসুল কবির রুবেল ও দোকানের ম্যানেজার সুমনপাল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যাচ্ছিলেন। পথে মাইজদী শহরের উডল্যান্ড হসপিটালের সামনে থেকে একটি মাইক্রোবাসে একদল দৃর্বৃত্ত তাদের তিনজনকে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ সময় ভিক্টিমদেরকে উপর্যপরি ছুরিকাঘাত করে তাদের সঙ্গে থাকা কয়েক লক্ষ টাকার মোবাইল রিচার্জ কার্ড এবং অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ফিরোজ কবির মিরন ও সুমনপাল মারা যায় এবং সামসুল কবির রুবেল গুরুতরভাবে আহত হন। এ ঘটনায় নিহত ফিরোজ কবির মিরনের বাবা আবুবকর ছিদ্দিক বাদি হয়ে সুধারাম থানায় হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন। পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ায় দীর্ঘ শুনানী শেষে নোয়াখালী অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিজ্ঞ বিচারক ২০১৬ সালের ২৩ মার্চ তারিখে এই মামলার ১১ আসামির বিরুদ্ধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার রায় প্রদান করেন। গ্রেফতারকৃত সাহাব উদ্দিনও এ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য রামেশ্বরপুর গ্রামে অভিযান চালিয়ে আসামির বাবা হাফেজ নুরুল্যার চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31