সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

খসরুর সঙ্গে ফোনালাপকারী সেই নওমি গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক : 


শিক্ষার্থীদের আন্দোলনে ‘মানুষ নামানোর’ জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ফোনালাপকারী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ব্যারিস্টার মিনহানুর রহমান নওমিকে। রোববার(০৫ আগস্ট) ভোরে কুমিল্লার বরুরা উপজেলার দেওড়া গ্রাম থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে। কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে ‘মানুষ নামানোর’ একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে শনিবার। সেই ক্লিপে কুমিল্লায় থাকা নওমি নামের একজনের সঙ্গে আরেকজনকে কথা বলতে শোনা যায়।

অভিযোগ ওঠে, নওমি ছাড়া ফোনের অপরপ্রান্তের ব্যক্তিটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ওই অডিওতে এক পর্যায়ে একজনকে বলতে শোনা যায়, ‘মানুষজন নামায় দাও, হাইওয়েতে-টাইওয়েতে অসুবিধা নাই। ঢাকায় মানুষজন নামায় দাও ভালো করে। বুজছো? তোমাদের তো আর চেনে না।’ আরেকজনকে বলতে শোনা যায়, ‘জ্বি আংকেল। এমনে সবাই সংগঠিত হচ্ছে।’

কুমিল্লা সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের উনাইশায়ার এলাকার বাসিন্দা মিনহানুর রহমান নওমির বাবা কুমিল্লা ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিদ্দিকুর রহমান।

গতকাল শনিবার‍ (০৪ আগস্ট) ওই অডিও ছড়িয়ে পড়ার পর রাত পৌনে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামে একটি মামলাও হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930