শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

‘ব্যক্তিগত জীবন জনসাধারণের জন্য নয়’

বিনোদন ডেস্ক :


২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। মাস দুই আগে তাদের একসঙ্গে নৈশভোজে দেখা যায়। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। এছাড়া কিছুদিন আগে ভারতে আসেন নিক।

গুঞ্জন শোনা যায়, প্রিয়াঙ্কার মায়ের সঙ্গে দেখা করার জন্যই নিকের এই ভারত সফর। নিজের এবারের জন্মদিনটা লন্ডনে নিকের সঙ্গেই উদযাপন করেছেন প্রিয়াঙ্কা। এদিকে নিকের সঙ্গে প্রেম, বাগদান ও বিয়ের গুঞ্জন নিয়ে এতদিন নীরব ছিলেন প্রিয়াঙ্কা। গত রোববার সিঙ্গাপুরে নিক জোনাসের কনসার্ট ছিল। এতেও উপস্থিত ছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী। ‘চ্যালেঞ্জিং দ্য স্ট্যাটাস কো অ্যান্ড ফরজিং নিউ প্যাথস’ শিরোনামের একটি অনুষ্ঠানে যোগ দেন নায়িকা।

এ সময় নিকের সঙ্গে তার প্রেমের বিষয়ে জানতে চাইলে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন জনসাধারণের জন্য নয়। আমার জীবনের ৯০ ভাগই জনসাধারণের জন্য কিন্তু ১০ ভাগ একান্ত আমার। আমি একজন মেয়ে আর তা আমার মধ্যেই রাখতে চাই। আমার পরিবার, বন্ধু কিংবা আমার সম্পর্ক নিয়ে কারো কাছে ব্যাখ্যা করতে হবে এমনটা আমি ভাবি না।’

এর আগে নিকের ঘনিষ্ঠ একজন জানিয়েছিল, বিয়ের বিষয় নিয়ে ভীষণ খুশি এই সংগীতশিল্পী। তার পরিবার ও বন্ধুরা কখনোই তাকে এমন খুশি হতে দেখেননি এবং তারা তাকে নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। নিক সত্যিই প্রিয়াঙ্কার বিষয়টি অনেক গুরুত্ব সহকারে দেখছেন।

প্রসঙ্গত, গুঞ্জন রয়েছে গত ১৮ জুলাই নাকি নিকের সঙ্গে বাগদান সেরেছেন প্রিয়াঙ্কা। চলতি বছরের অক্টোবর কিংবা নভেম্বরে যুক্তরাষ্ট্রে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে। পশ্চিমা সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছিল। পরবর্তীতে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, ১৬ সেপ্টেম্বর নিক জোনাসের জন্মদিন। আর এ দিনই বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন এই জুটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০