শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

১৩ আগস্ট থেকে নতুন নোটের বিনিময়

অর্থ বাণিজ্য ডেস্ক : 


আসন্ন পবিত্র কুরবানির ঈদকে সামনে রেখে প্রতিবছরের মতো এ বছরও গ্রাহকদের নতুন নোট বিনিময়ের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের অফিসগুলোতে এবং রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের নির্ধারিত শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় করা যাবে। আগামী ১৩ আগস্ট সোমবার নতুন নোট বিনিময় শুরু হচ্ছে। নতুন এই নোট পাওয়া যাবে ২০ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক বলছে, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার নতুন নোট মিলবে। একজন গ্রাহক সর্বোচ্চ ১৮ হাজার টাকার নতুন নোট নিতে পারবেন।

তবে ২ ও ৫ টাকার নতুন নোট দেওয়া হবে না। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার পরিমাণ নির্বিশেষে যে কোনও মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন। এদিকে, জাল নোট প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে পত্রিকা ও টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

একইসঙ্গে বিভিন্ন ব্যাংকের উদ্যোগে জনসমাগমস্থলে আসল নোট চেনার উপায় বিষয়ে ভিডিওচিত্র প্রচারের বিষয়ে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে তিনটি বিশেষ কাউন্টার খুলে নতুন নোট বদলে দেওয়া হবে। এছাড়া রাজধানীতে ১৪ ব্যাংকের শাখায় বিশেষ কাউন্টার খুলে নতুন নোট দেওয়া হবে।

শাখাগুলো হলো- জনতা ব্যাংকের আবদুল গনি রোড শাখা, সোনালী ব্যাংকের রমনা, অগ্রণী ব্যাংকের প্রেসক্লাব শাখা, রূপালী ব্যাংকের মহাখালী, ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী, সিটি ব্যাংকের মিরপুর, এসআইবিএলের বসুন্ধরা সিটি (পান্থপথ), ঢাকা ব্যাংকের উত্তরা, আইএফআইসি ব্যাংকের গুলশান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর, শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ, ওয়ান ব্যাংকের বাসাবো। মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা ও ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাপ্তাহিক ছুটি ব্যতীত ব্যাংকিং লেনদেন সময়ে নতুন নোট বদলে দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস বায়োমেট্রিক পদ্ধতিতে নোট বিতরণ করা হবে। এ বছর ৩০-৩৫ হাজার কোটি টাকার নতুন নোট বিনিময়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তবে প্রয়োজন হলে আরও নোট দেবে বাংলাদেশ ব্যাংক।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১