মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি
প্রতিকী ছবি

মরণাপন্ন বন্ধুকে বাঁচাতে যৌনমিলন!

এক্সক্লুসিভ ডেস্ক : 


শিরোনাম পড়ে অবাক হতে পারেন। ঠিক যেন সিনেমা। মরণাপন্ন বন্ধুকে বাঁচাতে হলে তাঁর সঙ্গে শরীরী মিলনে লিপ্ত হতে হবে! না হলে বাঁচানো যাবে না ওই ছেলেটিকে। এমন অসুখের কথা কখনও কেউ শুনেছেন? আর এখানেই ‘কাহানি মে টুইস্ট’। আসল ঘটনা একেবারে অন্য।

‘ডেইলিমেল’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিউজিল্যান্ডের রোটুনায় এক ব্যক্তিকে বান্ধবীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, কয়েকদিন আগে ওই ব্যক্তি তাড়াহুড়ো করে নিজের বান্ধবীর বাড়িতে ঢোকেন। কয়েকজন যুবক মারধর করে জোর করে বিষ খাইয়ে দিয়েছে বলে তরুণীকে জানান ওই যুবক।

তরুণীর অভিযোগ, এর পর ওই যুবক তাকে জানান যে বিষ খাওয়ানো হয়েছে, সেই বিষের কোনও অ্যান্টিবায়োটিক নেই। ৪৮ ঘণ্টার মধ্যে ঘাম ঝড়ানোর মতো কোনও পরিশ্রমের কাজ না করতে পারলে, বিষের প্রভাবে তাঁর মৃত্যু হতে পারে।!

ওই তরুণীর দাবি, এর পরেই তিনি একটি মেইল পান। মেইলে বলা হয় যে, ওই যুবকের সঙ্গে যৌন সম্পর্ক না করলে, বিষের প্রভাবে মৃত্যু হবে যুবকের। পর পর এমন কয়েকটি মেল পেয়ে শঙ্কিত হয়ে যান ওই তরুণী।

কিন্তু এর পরেই মেইলের লেখা দেখে সন্দেহ হয় ওই তরুণীর। মেলে ওই তরুণীর যে নাম লেখা হয়েছে, সেই নামেই ওই যুবক তাঁকে ডাকতেন। তখনই গোটা বিষয়টি তাঁর এক বান্ধবীকে জানান তিনি। পরে পুলিশের জেরায় ওই যুবক গোটা ঘটনার কথা স্বীকার করে নেন।

জানা গেছে, বান্ধবীর সঙ্গে যৌন সম্পর্ক করতেই এই ফন্দি আটেন তিনি। তবে ফন্দি এঁটেও কাজ না হওয়াতে, আপাতত শ্রীঘরে দিন কাটাচ্ছেন ওই যুবক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০