শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

শোক দিবসের নাটক ‘অসমাপ্ত আত্মজীবনী’

বিনোদন ডেস্ক :


আসছে জাতীয় শোক দিবসে প্রচারের জন্য নির্মিত হয়েছে নাটক ‘অসমাপ্ত আত্মজীবনী’। এটি রচনা করেছেন, রাজীবুল ইসলাম রাজীব এবং পরিচালনা করেছেন আসাদ। বঙ্গবন্ধু যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ চেয়েছিলেন, সেটা কিন্তু এখনো হয়নি। এ বিষয়টিকেই বিভিন্নভাবে নাটকে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন নাট্যকার।

গত সোম ও মঙ্গলবার রাজধানীর উত্তরার তিন নম্বর সেক্টরে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে শাশুড়ি ও বউমা’র চরিত্রে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি ও তাহমিনা সুলতানা মৌ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ওয়াহিদা মল্লিক জলি বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী নাটকটির স্ক্রিপ্ট এককথায় অসাধারণ। আসাদ যদিও একজন নতুন নির্মাতা। কিন্তু তিনি চেষ্টা করেছেন গল্প অনুযায়ী নাটকটি নির্মাণ করতে। আশা করি, দর্শক নাটকটি বেশ আগ্রহ নিয়েই উপভোগ করবেন।’

অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘এরমধ্যে বেশকিছু স্ক্রিপ্ট আমার হাতে এসেছিলো। কিন্তু কোনোটি পড়ে আমার আমার মনে কাজ করার আগ্রহ জন্মায়নি। তবে অসমাপ্ত আত্মজীবনী নাটকটির স্ক্রিপ্ট পড়ে মনটা ভরে যায়। যে কারণে খুব আগ্রহ নিয়েই কাজটি করেছি আমি। আসাদ ভাইকে ধন্যবাদ আমাকে এই নাটকে কাজ করার সুযোগ করে দেবার জন্য।’ আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে চ্যানেল আইতে ‘অসমাপ্ত আত্মজীবনী’ নাটকটি প্রচার হবে বলে জানান মৌ। এই নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ।

এদিকে ওয়াহিদা মল্লিক জলি বর্তমানে ব্যস্ত আছেন সালাহ উদ্দিন লাভলুর ‘প্রিয় রাত প্রিয় দিন’, সকাল আহমেদের ‘মিস্টার অ্যা- মিসেস চৌধুরী’ ধারাবাহিকের কাজ নিয়ে। এছাড়া আগামী ১২ আগস্ট থেকে তিনি আমিরুল ইসলাম অরুনের নির্দেশনায় নতুন ধারাবাহিক ‘খানদানী মঞ্জিল’র কাজ শুরু করবেন। এর বাইরে মৌ অভিনীত ধারাবাহিক নাটক শাহীনের ‘সোনাভান’, রাজীবুল ইসলাম রাজীবের ‘ভালোবাসার যৌথ খামার’ এবং আল হাজেনের ‘সুখের ঘরে অসুখ’ তিনটি চ্যানেলে নিয়মিতভাবে প্রচার হচ্ছে।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮