বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

গুজব ছড়ানো সাতশ’ আইডি সনাক্ত করেছি : গোলাম রব্বানী

আকাশবার্তা ডেস্ক : 


নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের আন্দোলনে গুজব ছড়িয়েছিল এমন ৭০০ আইডি সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। বৃহস্পতিবার (০৯ আগস্ট) বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি আয়োজিত সন্ত্রাসবিরোধী ছাত্র সমাবেশে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “আমরা ইতোমধ্যে সাতশো আইডি সনাক্ত করেছি। আমাদের আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বার ভাইয়ের সাথে কথা হয়েছে। আমরা প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেছি।” তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “যখন আপনারা কোন পেজ, আইডি বা গ্রুপে উস্কানিমূলক প্রোপাগান্ডা প্রচার করতে দেখবেন, তা সনাক্ত করবেন এবং আমাদের দায়িত্বপ্রাপ্তদের কাছে পাঠিয়ে দিবেন। তারা সরাসরি সাইবার ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবে।”

১৫ আগস্ট খালেদা জিয়া কোথাও তার জন্মদিন পালন করলে ছাত্রলীগের নেতাকর্মীদের তা প্রতিহত করতে উদাত্ত আহবান জানান তিনি। ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, “যারা এই দেশকে এখনো মেনে নিতে পারেনি, তারাই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে ১৯৭৫ সালের ১৫ আগস্ট। এর নেপথ্যে ছিলেন জিয়াউর রহমান। তিনি বিভিন্ন ক্যুর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিলেন। তিনি বাঙ্গালী জাতীয়তাবাদ, যা আমাদের হাজার বছরের ঐতিহ্য, তা পরিবর্তন করে বাংলাদেশী জাতীয়তাবাদ করেছিলেন। সন্ত্রাসী কর্মকান্ড হয়, যখন দেশের প্রতি বিশ্বাস, আস্থা থাকে না।

বিএনপি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিভিন্ন বুদ্ধিজীবী যেমন আমাদের হুমায়ুন আজাদ স্যার, সিলেটের এএসএম কিবরিয়া, গাজীপুরের আহসানউল্লাহ মাস্টার, বর্তমমানে আমাদের জাফর ইকবাল স্যারের উপর হামলা হয়েছে। ১৯৭১ সালে যেমন আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, তেমনি এখনও সাম্প্রদায়িক গোষ্ঠী বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বাস্তবায়ন করতে চাচ্ছে।”

তিনি ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্য করে বলেন, “আমাদের আরো মানবিক হতে হবে। এখন আমাদের যুদ্ধ করার সময় না। যারা বাংলাদেশ চায় না তারা ষড়যন্ত্র করবেই। আপনারা তরুণ প্রজন্মকে বুঝাবেন।”

রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সভাপতিত্বে এবং গোলাম রব্বানীর সঞ্চালনায় ছাত্র সমাবেশে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নুল আবেদিনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং অন্যান্য ইউনিটের বিপুল পরিমাণ নেতা-কর্মী।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০