শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রামগতিতে কলেজছাত্রী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের রামগতিতে ফাতেমা তুজ জোহরা মেঘলা নামের এক কলেজ ছাত্রী হত্যা মামলায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল-মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। মঙ্গলবার দুপুরে উপজেলার আ.স.ম আবদুর রব সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রামগতি উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে মানববন্ধনে অংশ নেয়।

এ সময় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক ভিপি মেজবাহ উদ্দিন হেলাল, কলেজ শিক্ষার্থী সাদ্দাম হোসেন, জোবায়েদ হোসেন বাপ্পী, হাসিবুল ইসলাম আজাদ, রাকিব হোসেন, সাইফুদ্দিন বাবু প্রমুখ।

বক্তারা বলেন, কলেজ ছাত্রী মেঘলা হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে ফাঁসি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাই। মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এনজিও সংগঠনসহ সাধারণ মানুষ।

ফাতেমা তুজ জোহরা আ.স.ম আবদুর রব সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। মানববন্ধন শেষে রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

ওসি মো. ইকবাল হোসেন জানান, ঘটনার সাথে জড়িত শ্বশুর শাহজাহান মাষ্টারকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের অভিযান চলছে।

উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় রামগতি পৌরসভার ৬নং ওয়ার্ডের সবুজ গ্রাম এলাকায় স্বামীর বাড়িতে যৌতুক না দেয়ায় কলেজছাত্রী ফাতেমা তুজ জোহরা মেঘলাকে পিটিয়ে হত্যা করে স্বামী এনামুল হকসহ শ্বশুর বাড়ির লোকজন। পরে তার লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে এলাকায় প্রচারণা চালায় তারা।

এ ঘটনার পরদিন নিহতের বাবা শহীদুল হক টিটু বাদি হয়ে রামগতি থানায় ৪ জনের নাম উল্লেখসহ আরো তিনজনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১