সর্বশেষ:
লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক

মেক্সিকোয় আতশবাজি মার্কেটে বিস্ফোরণে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোয় একটি আতশবাজি মার্কেটে বিস্ফোরণে নিহত হয়েছেন ২৬ জন।  স্থানীয় সময় মঙ্গলবার দেশটির রাজধানী মেক্সিকো সিটি থেকে ৩২ কিলোমিটার দূরে স্যান পাবলিটো নামে আতশবাজি মার্কেটে বিস্ফোরণ হয়। এ ঘটনায় আহত হয়েছেন ৭০ জনের বেশি।

মার্কেটে আগুন লাগার পর অসংখ্য বাজি বিস্ফোরিত হয়ে আকাশের দিকে উঠে যায়। ফুটেজ দেখে মনে হচ্ছে, কোনো যুদ্ধ ক্ষেত্রে একের পর এক বোমা ফুটছে। এই মার্কেটে আতশবাজিসহ সব ধরনের বাজি উৎপাদন করা হয়। মার্কেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের সময় ৩০০ টন বিস্ফোরক ছিল সেখানে।

কী কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনো জানা যায়নি। বেশ কয়েকজন প্যারামেডিকস ও পুলিশ সদস্যকে ঘটনাস্থলে দেখা গেছে। স্থানীয়দের বিস্ফোরণ স্থান এড়িয়ে যেতে বলা হয়েছে। রাজ্য গভর্নর এরুভায়েল আভিলা জানিয়েছেন, আহতদের চিকিৎসা দেওয়াই এখন প্রধান কাজ। কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

স্থানীয় বাসিন্দা আলেজান্দ্র প্রিটেল বলেন, ‘বাজি ফোটার শব্দ আসতে থাকে এবং আমরা ভেবেছিলাম, পাশের কোনো বাজির দোকান থেকে শব্দ আসছে… কিন্তু কিছু সময় পর বুঝতে পারি পুরো মার্কেটে কোনো অঘটন ঘটছে।’

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি জানান, প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উদ্ধারাভিযানে সাহায্য করছে।

২০০৫ সালে স্যান পাবলিটো মার্কেটে এ ধরনের বিস্ফোরণ ঘটেছিল। স্বাধীনতা দিবসের আগে ওই বিস্ফোরণে বেশ কিছু মানুষ আহত হয়েছিলেন।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31