প্রতিবেদক :
নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র মো. মিজানুর রহমান । গত ২০১৫ সালের ১৫ এপ্রিল তারিখে হঠাৎ মানসিক রোগাক্রান্ত হয়ে পড়ে সে। তার বাবা সাধ্যমতো চিকিৎসার জন্য চেষ্টা করে আর্থিকভাবে এখন নিঃস্ব। এরপরও চিকিৎসার কোন উন্নতি হয়নি। ডাক্তার বলেছে, উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাই এ্যাপোলো হাসপাতালে পাঠানো খুবই জরুরী। চিকিৎসাধীন মো. মিজানুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউপির আমানীলক্ষ্মীপুর গ্রামের মো. জাকির হোসেনের ছেলে।
এমতাবস্থায় ছেলের সু-চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের জন্য সমাজের বিত্তবানদের প্রতি অাকুল অাবেদন জানিয়েছেন তার বাবা জাকির হোসেন। সাহায্য পাঠানোর জন্য বিকাশ এই নম্বরটি (পার্সোনাল) ব্যবহার করুন : ০১৮২৫-৭০২০৬৯