বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

চন্দ্রগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বুধবার (১৫আগষ্ট) সকাল ৯টায় কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, কলেজ অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গভর্ণিং বডির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম আলাউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, গভর্ণিং বডির সদস্য বাবুল হোসেন, অহিদ উল্যাহ, কামাল হোসেন, কামরুজ্জামান নিজাম, হাফেজ আলতাফ হোসেন ও ছাত্রলীগের কলেজ শাখার সহ-সভাপতি রাজিবুল ইসলাম নিশানসহ অন্যান্যরা। এরআগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং কলেজের বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা জাতির জনকের প্রতি সালাম প্রদর্শন করেন।

এদিকে একই সময় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন। উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য মহিউদ্দিন বুলু, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী, শিক্ষক হারুনুর রশিদসহ অন্যান্যরা। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অপরদিকে প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক শিশু শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা ও শিশুদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজলের সভাপতিত্বে আলোচনায় বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০