সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ছাত্রলীগকে ডিজিটাল মিডিয়ায় ভূমিকা রাখতে হবে : মোস্তাফা জব্বার

বাসস  :


ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগকে ডিজিটাল মিডিয়ায় ভূমিকা রাখতে হবে।তিনি বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি এবং বঙ্গবন্ধুর খুনিদের দোসররা যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করতে না পারে সে জন্য ছাত্রলীগকে সদা সচেষ্ট থাকতে হবে।

মোস্তাফা জব্বার গতকাল বুধবার (১৫ আগস্ট) রাজধানীর ইডেন মহিলা কলেজ মিলনায়তনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ছাত্রলীগ ইডেন মহিলা কলেজ শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাত বরণকারী সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ১৫ আগস্টের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন।মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধু এমন একজন নেতা ছিলেন যিনি সুনির্দিষ্টভাবে একটি ভূখন্ডকে চিহ্নিত করতে পেরেছিলেন। তিনি সুনির্দিষ্টভাবে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রকাঠামো গড়ে তোলার জন্য সিদ্ধান্ত নিতে পেরেছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930