সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

শুধু অপরাধ নয় উন্নয়নের সংবাদও করতে হবে : মেয়র তাহের

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তাহের বলেছেন, শুধু অন্যায়, অপরাধ আর দুর্নীতির সংবাদ প্রকাশ করলেই একজন সাংবাদিকের দায়িত্ব শেষ হয়ে যায়না। উন্নয়নের সংবাদও প্রকাশ করতে হবে। তিনি বলেন, লক্ষ্মীপুর পৌরসভায় গত কয়েক বছরে শত কোটি টাকার উন্নয়ন করা হয়েছে। বর্তমানে আরো ত্রিশ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথে। এসব সংবাদ জাতীয় পত্রিকায় না আসায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
বুধবার বেলা ১১টায় দৈনিক ভোরের কাগজের ২৫ বছর পূর্তি উপলক্ষে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরআগে ভোরের কাগজের ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।
মেয়র তাহের আরো বলেন, লক্ষ্মীপুরে অচিরেই নৌ-বন্দর হবে। এই জেলার মানুষ নৌ-বন্দরের সুবিধা ও সুফল ভোগ করবে। তিনি বলেন, বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী। এ সময় তিনি লক্ষ্মীপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার আশা ব্যক্ত করে বলেন, আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ সিটি করপোরেশন বাস্তবায়ন করবো।
প্রবীণ সাংবাদিক এমএ মালেকের সভাপতিত্বে এবং ভোরের কাগজের জেলা প্রতিনিধি কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ও জেলা বিএমএ সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, সহকারী কমিশনার (এনডিসি) মো. আনিছুজ্জামান, সাংবাদিক আবদুল আজিজ, কাজল কায়েস প্রমুখ।
এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31