সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৭

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে রয়েল কোচ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭জন আহত হয়েছে। মঙ্গলবার (২১ আগষ্ট) সকালে সদর উপজেলার যাদৈয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আব্দুল মান্নান, তাঁর ছেলে নোমান ও রুবেল, মমিন হোসেন, আজাদ হোসেন, মোসলেহ উদ্দিন সিরাজ, মফিজ উল্লা। আহতরা সবাই ভোলা জেলার তজুমুদ্দিন থানার বাসিন্দা। বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা জানান, লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রয়েল কোচ নামের একটি বাস সকালে ঢাকা-লক্ষ্মীপুর সড়কের যাদৈয়া এলাকায় পৌঁছলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটিকে সামনে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। এতে ৭ জন মাইক্রোবাস যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. শাহজাহান খাঁন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সাথে লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রয়েল কোচের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে রয়েল কোচের চালক তাৎক্ষনিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে বাসটিকে আটক করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930