নিজস্ব প্রতিবেদক :
‘জীবন একটাই, তাকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে র্যালি ও সমাবেশ হয়েছে। সদর উপজেলার হাজিরপাড়া ইউপির ৩নং ওয়ার্ডের স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে গত বৃহস্পতিবার বিকালে চৌরঙ্গী মার্কেট এলাকায় এমন কর্মসূচি পালন করা হয়। এ সময় মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করা হয়।
অভিনেতা মো. আব্দুর রহমান সুমনের পরিচালনায় এতে অংশগ্রহণ করেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বাবুল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন মুন্না, হাজিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মনির হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা জনসাধারণকে সতর্ক করে বলেন, আপনার সন্তান মাদকের ধ্বংসস্তুপ থেকে নিরাপদ তো? আসুন মাদককে প্রতিহত করি। মাদকের বিরুদ্ধে স্বোচ্ছার হই। মাদকমুক্ত সমাজ গড়ি।