শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

কমলনগরে গৃহবধূকে কুপিয়ে জখম, শ্বশুর-দেবর আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরে যৌতুকের দাবি ও দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় এক সন্তানের জননী গৃহবধূ শারমিন সুলতানাকে (২৫) পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে স্বামী, শ্বশুর ও দেবরসহ শ্বশুর বাড়ির লোকজন। এ ঘটনায় শ্বশুর ও দেবরকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।

বুধবার রাতে এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। এরআগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরঠিকা গ্রামের আবদুর রব পিয়নের বাড়িতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, শ্বশুর মোহাম্মদ উল্লাহ ব্যাপারি (৪৫) ও দেবর মো. রাসেল (২৭)।

গৃহবধূর ভাই দিদার ও স্বজনরা জানান, আট বছর আগে তার ছোট বোন শারমিন সুলতানার সাথে চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামের মোহাম্মদ উল্লাহ ব্যাপারির ছেলে জিয়াদ হোসেন সবুজের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী সবুজকে যৌতুক দিয়ে দুইবার বিদেশ (দুবাই) পাঠানো হয়। দেশে আসার পর চাপ দিয়ে শ্বশুর বাড়ি থেকে  মোটরসাইকেল আদায় করা হয়। সম্প্রতি সে দ্বিতীয় বিয়ে করে। গত কয়েকদিন থেকে আরো যৌতুক দাবি করে সে। মঙ্গলবার সন্ধ্যায় দ্বিতীয় স্ত্রীকে ঘরে তোলতে বাধা দেওয়া ও আরো যৌতুকের টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গৃহবধূ সুলতানাকে শ্বশুর ও দেবর পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় স্বামী সবুজ তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা আহত গৃহবধূকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কমলনগর থানার এসআই মো. সাইদুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিক শ্বশুর ও দেবরকে আটক করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০