সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

অক্টোবরে বাংলাদেশে পৌঁছাবে আইসিসি বিশ্বকাপ ট্রফি

 স্পোর্টস ডেস্ক :


আইসিসি ওয়ানডে বিশ্বকাপ বিশ্বকাপ শুরুর আগেই ২৭ আগস্ট শুরু হচ্ছে বিশ্বকাপের ‘ট্রফি ট্যুর’। প্রথম গন্তব্য ওমানের রাজধানী মাসকট। সেখান থেকে পরের ৯ মাস বিশ্বজুড়ে বেশ কয়েকটি শহরে ঘুরবে ট্রফিটি।

বৈশ্বিক ভ্রমণের অংশ হিসেবে আইসিসি বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসছে ১৭ অক্টোবর। ক্রিকেটানুরাগিদের দেখার জন্য এই ট্রফি বাংলাদেশে থাকবে ১৭-২৩ অক্টোবর।

বাংলাদেশের চারটি শহরে (ঢাকা, খুলনা, সিলেট ও চট্টগ্রামে) ঘুরবে এই ট্রফি। ঢাকায় থাকবে ১৭-১৯ অক্টোবর, খুলনায় ২০ অক্টোবর , সিলেটে ২১ অক্টোবর এবং চট্টগ্রামে ২২ ও ২৩ অক্টোবর।

পাঁচটি উপমহাদেশের ২১টি দেশে ৬০ শহরে ঘুরবে বিশ্বকাপের ট্রফিটি। এর মধ্যে রয়েছে ফুটবলের জনপ্রিয় দেশ জার্মানি, বেলজিয়াম এবং ফ্রান্স। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, কেনিয়া, জ্যামাইকা ও বারবাডোজ সফর করবে এটি।

ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরটি মাঠে গড়াবে আগামী বছরের ৩০ মে। ১৪ জুলাই লর্ডসে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930