শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সৌদিঅারবে ‘ ইকামা’ নবায়ন বন্ধ

নাজিম ভুঁইয়া, সৌদিঅারব থেকে :
সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ওয়েবসাইট শামুন-২ ভাইরাসে আক্রান্ত হওয়ায় গত তিন সপ্তাহ ধরে দেশটিতে বসবাসের অনুমতিপত্র ‘ইকামা’ প্রদান বন্ধ রয়েছে।
সৌদির ‘আল মদিনা’র এক প্রতিবেদনে জানা যায়, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত আবশির এবং মুকিম নামের দুটি ওয়েবসাইট ভাইরাসের আক্রমণের কারণে বন্ধ হয়ে যাওয়ায় নতুন ইকামা প্রদান এবং পুরনোগুলোর নবায়ন বন্ধ রয়েছে। সৌদি শ্রম মন্ত্রণালয় থেকে ইকামা দেয়ার প্রক্রিয়ার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ দুটি ওয়েবসাইটও সংযুক্ত রয়েছে।
এদিকে ইকামা প্রদান এবং নবায়ন বন্ধ হয়ে যাওয়ায় সৌদিতে বসবাসকারী কিছু বিদেশী নাগরিক আটক ও বহিষ্কারের ঝুঁকিতে পড়েছেন।
এছাড়া ইকামার মেয়াদ ফুরিয়ে যাওয়া বিদেশীদের নিয়োগকারীরা এক বছর পর্যন্ত কারাবরণসহ ২৫ হাজার থেকে এক লাখ রিয়াল জরিমানার মুখে পড়তে পারেন।
একটি নিয়োগদাতা প্রতিষ্ঠানে সরকারের সঙ্গে ইকামার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নায়িফ আল হারবি বলেন, শ্রমিকদের ইকামা নবায়ন করার জন্য তারা চেষ্টা করছেন। কিন্তু তিন সপ্তাহ ধরে তারা তা করতে পারছেন না।
তিনি বলেন, আমাদের অন্তত ৩৫ জন বিদেশী শ্রমিক রয়েছে যাদের ইকামার মেয়াদ ফুরিয়ে গেছে। এখন মেয়াদ ফুরিয়ে যাওয়া ইকামাধারী শ্রমিকদের দিয়ে কাজ করানোর কারণে আমাদের প্রতিষ্ঠানের দশ লাখ রিয়ালের মতো জরিমানা গুনতে হতে পারে।
ইকামা সেবাদানের সঙ্গে জড়িত বাসাম আল ইউসুফ জানান, ইকানামা নবায়ন করার কাজে তিনি প্রচুর অসুবিধার শিকার হচ্ছেন।
শামুন ২ ভাইরাস কিছু গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইটে আক্রমণ চালাতে পারি জানিয়ে এ ব্যাপারে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিতে গত মাসে এক সতর্কবার্তা জারি করেছিল সৌদির যোগাযোগ এবং তথপ্রযুক্তি কমিশন। তারপরও শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইট আক্রান্ত হলো।
ইকামা নবায়ন বন্ধ হওয়াতে সৌদিঅারবে বসবাসরত প্রবাসীরা চরম বিপাকে পড়েছেন। অনতিবিলম্বে ইকামা নবায়নের সমস্যা সমাধান করার জন্য সৌদিসরকারের হস্তক্কেপ কামনা করেছেন প্রবাসীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০