বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

ডিসেম্বরেই সংসদ নির্বাচন, ১শ’ আসনে ইভিএম ব্যবহার

আকাশবার্তা ডেস্ক : 


২০১৮ সালের ডিসেম্বরেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্ততি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর এ নির্বাচনে এক-তৃতীয়াংশ অর্থাৎ ১০০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

হেলালুদ্দীন আহমদ বলেন, জানুয়ারিতে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নেই। ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে। কারণ নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের স্কুল শুরু হয়। সে সময় নির্বাচন হলে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হবে। তাছাড়া ডিসেম্বরের শেষ দিকে শিক্ষার্থীদের ছুটি থাকে। সংসদ নির্বাচনের ৮০ ভাগ প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানান সচিব।

সচিব বলেন, কমিশন দেড় লাখ ইভিএম কেনার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছে। নির্বাচনের আগে আইন পাস, রাজনৈতিক দলগুলোর মতামত সব কিছু ঠিক থাকলে ইসির সংসদ নির্বাচনের এক-তৃতীয়াংশ আসনে ইভিএম ব্যবহার করার মতো সক্ষমতা থাকবে।

সচিব আরও বলেন, ইভিএম ব্যবহার করার আগে ভিত্তিস্বরুপ আইন প্রয়োজন। আগামী ৩০ আগস্ট আরপিও সংশোধন সংক্রন্ত বিষয় নিয়ে কমিশন সভায় আলোচনা হবে। তারপর সেটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন পাস হলে তার পরে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে। তখন সিদ্ধান্ত নেয়া হবে, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কি না।জাতীয় নির্বাচনের পরেই সারাদেশের সব উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে ইভিএম ব্যবহার করা হবে।

এদিকে, সরকারবিরোধী দলগুলো সর্বোচ্চ শক্তি নিয়ে সেপ্টেম্বরের শেষ দিকে মাঠে নামবে। আর ক্ষমতাসীন আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা আঁটছে। একই সময়ে মাঠে নামার পরিকল্পনা করছে ছোট-বড় বাকি রাজনৈতিক জোটগুলোও।

বিএনপির সূত্র মতে, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সহায়ক সরকার গঠন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়া, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার শর্ত মেনে নিলেই নির্বাচনে অংশ নেবে দলটি। এসব শর্ত নিয়ে সরকারের সঙ্গে সংলাপে বসার প্রস্তাব দিয়েছে দলটির নেতারা। সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ নেতারা বলছেন নির্বাচন নিয়ে আলোচনার কিছু নেই। সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে।

বিএনপি নেতারা মনে করছেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। আন্দোলন ছাড়া দাবি আদায় হবে না। তাই সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে দলটি। এছাড়া নতুন করে বিএনপির ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়। নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে চাপে রাখতে মামলাটি হাতিয়ার হিসেবে ব্যবহার করার নকশা কষছে আওয়ামী লীগ। গ্রেনেড হামলা মামলার রায় ইস্যুতে যেকোনো সময় মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপির। প্রথমদিকে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ ডাকা হবে। এসব কর্মসূচিতে বাধা এলে অবরোধসহ লাগাতার কর্মসূচির প্রস্তুতি নেয়া হচ্ছে বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

তথ্য মতে, একাদশ জাতীয় নির্বাচনের বিজয় ঘরে তুলতে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠনকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপিসহ সরকারবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় মাঠে থাকতে বলা হয়েছে। একই সঙ্গে টানা দুই মেয়াদে সরকারের করা উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে আসনভিত্তিক দলীয় প্রার্থী যাচাই-বাছাইয়ের কাজ শেষ পর্যায়ে আনা হয়েছে। সেপ্টেম্বরের মধ্যেই সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১