শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

চীনে কিন্ডারগার্টেন স্কুলে রোবট শিক্ষক!

আন্তর্জাতিক ডেস্ক : 


চীনে কিন্ডারগার্টেন স্কুলে সহকারি শিক্ষক হিসেবে কাজ করছে রোবট। রোবট শিক্ষক শিশুদের ধাঁধার ‍উত্তর মেলানোর পাশাপাশি অনেক রকম বিষয় শিক্ষা দিচ্ছেন।এ রোবটের মুখের জায়গায় একটি স্ক্রিন বসানো রয়েছে। গোলাকার ও ছোট আকৃতির রোবটটির স্ক্রিনে নানা দৃশ্য দেখিয়ে শিশুদের পড়ানো হয়। রোবটটি উচ্চতায় দুই ফুটের মতো। এটি স্বয়ংক্রিয়ভাবে চলাচল করতে পারে। শিশুদের মজার গল্প শোনানো ও বিভিন্ন যৌক্তিক সমস্যার সমাধান করতে শেখায় এটি।

রোবটটির ছোট চাকা আছে, কিন্তু হাত নেই। এ চাকায় করে এটি ঘুরে বেড়ায়। এতে থাকা বিল্টইন ক্যামেরা প্রযুক্তি একে দিকনির্ণয় ও চলাচলে সাহায্য করে। এ ছাড়া এর সামনে থাকা ক্যামেরায় ভিডিও জার্নাল রেকর্ড করা যায়।

চীনে নানা রকম রোবট তৈরি করা হয়। পণ্য সরবরাহ, বয়স্কদের সঙ্গ দেওয়ার মতো রোবট সেখানে আছে। এবার কিকো রোবট শিক্ষার কাজে ব্যবহার শুরু হচ্ছে।সম্প্রতি বেইজিংয়ের ইশিউইন্ড ইনস্টিটিউট অব মাল্টিকালচার এডুকেশন সেন্টারে শিশুদের এমন একটি রোবট দিয়ে পড়াতে দেখা যায়। শিশুদের গল্প বলা ও সমস্যা সমাধানের বিষয়টি শেখায় রোবটটি। শিশুদের কাছ থেকে সঠিক উত্তর শোনার পর আনন্দের প্রতিক্রিয়া দেখায় এটি।

কিকো রোবট শিয়ামেন টেকনোলজিতে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন ক্যান্ডি শিওং। তিনি বলেন, এখন শিক্ষা আর একমুখী রাস্তার মতো নয়। শিক্ষক শেখাবে আর শিক্ষার্থীরা শিখবে, বিষয়টি সে রকম নয়। কিকোকে দেখে একটা আদুরে প্রাণী বলে মনে হবে। তারা একে পছন্দ করবে।

চীনে প্রায় ৬০০ কিন্ডারগার্টেনে কিকো রোবট ব্যবহার শুরু হয়েছে। এখন চীন ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে এর ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছেন নির্মাতারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮