বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ভিডিওটি দেখুন, বিচার করুন : সেতুমন্ত্রীকে শিশুটির বাবা

আকাশবার্তা ডেস্ক : 


কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে বাসের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়া আকিফার মৃত্যুর ঘটনার বিচার চেয়েছেন তার বাবা হারুন অর রশীদ।

হারুন অর রশীদ বলেন, বাসটিকে থামা অবস্থায় দেখতে পেয়েই তাঁর স্ত্রী সন্তানকে নিয়ে বাসের সামনে দিয়ে পার হচ্ছিলেন। কিন্তু চালক না দেখেই চালিয়ে দিলেন। তার মানে চালক ইচ্ছেকৃতভাবে চাপা দিয়েছেন। যোগাযোগমন্ত্রী বলুক এটি ইচ্ছেকৃত কি না। এ ঘটনার ভিডিও ফুটেজটি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখার আকুতি জানিয়েছেন তিনি।

গত মঙ্গলবার কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস এলাকায় সকাল ১১টা ৪০ মিনিটে ঘটা এই দুর্ঘটনার পুরো ঘটনাটি ধরা পড়ে ক্লোজ সার্কিট ক্যামেরায়। সেখানে দেখা যায়, চৌড়হাস এলাকায় থেমে থাকা বাসের সামনে দিয়ে আকিফাকে কোলে নিয়ে সড়ক পার হচ্ছিলো তার মা। এসময় থেমে থাকা বাসটি হর্ন না দিয়েই হঠাৎ করে ধাক্কা দেয় আকিফার মা ও কোলে থাকা আকিফাকে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী (ঢাকা মেট্রো-গ ১৪-০১৭৭) একটি বাস চৌড়হাস বাসস্টান্ডে দাঁড়িয়ে ছিলো। এসময় শিশুটিকে তার মা বিনা বেগম কোলে নিয়ে রাস্তা দিয়ে হাটছিলেন। হঠাৎ বাসটি বিনা বেগমকে ধাক্কা দেয়।
গুরুতর আহত আকিফাকে প্রথমে কুষ্টিয়া ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু আকিফার মৃত্যু হয়। এরই মধ্যে আকিফাকে ধাক্কা দেওয়ার সেই ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আকিফার বাবা হারুন অর রশীদ বলেন, বাসটিকে থামা অবস্থায় দেখতে পেয়েই তার স্ত্রী সন্তানকে নিয়ে বাসের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল। কিন্তু চালক সামনের দিকে না দেখেই হঠাৎ করে বাসটি চালাতে শুরু করে। তার মানে চালক ইচ্ছেকৃতভাবে চাপা দিয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ভিডিওটি দেখে তারপর বলুক এটি ইচ্ছেকৃত কি-না।

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক শেখ ওবায়দুল্লাহ বলেন,পরিবারের পক্ষ থেকে মামলা দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে,বাসচালকের শাস্তির দাবিতে গতকাল বুধবার বেলা ১১টায় চৌড়হাস মোড়ে কয়েক হাজার মানুষ ও স্কুলশিক্ষার্থীরা মানববন্ধন করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১