বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে ৮মণ জাটকা জব্দ, তিনজনের জরিমানা

লক্ষ্মীপুরের কমলনগর ও রায়পুরে উদ্ধারকৃত ৮মণ জাটকা মাছ এতিমখানায় বিতরণ করা হচ্ছে।

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরে ৮ মণ জাটকাসহ আটক তিনজনের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কমলনগরে একটি জাটকা ধরার জালসহ প্রায় ৬ মণ জাটকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে রায়পুর উপজেলার উদমারা সড়কে কোস্টগার্ড ও উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে ৮ মণ জাটকাসহ তিনজনকে আটক করে।
পরে আটক তিনজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিল্পী রানী ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় জাটকাগুলো পৌর শহরের এতিমখানায় বিতরণ করা হয়।
অর্থদন্ডপ্রাপ্তরা হলেন, চাঁদপুর জেলার হাইমচর উপজেলার জালিয়াচর এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে মাইনউদ্দিন হাওলাদার (৫০), একই এলাকার জামাল মিজির ছেলে বাদল মিয়া (৪৭) ও চরবংশী এলাকার অলিউল্যার ছেলে পিকআপ চালক ওমর ফারুক (২২)।
রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ মণ জাটকাসহ তিনজনকে আটক করা হয়। আাটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ দিকে কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে মেঘনা নদীতে জাটকা ধরার সময় একটি বাধা জালসহ প্রায় ৬ মণ জাটকা জব্দ করে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০