সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

আকাশবার্তা ডেস্ক :


লক্ষ্মীপুরে সদর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ সেপ্টেম্বর) বিকালে জেলা স্টেডিয়াম মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় কুশাখালী ইউনিয়ন ও উত্তর জয়পুর ইউনিয়ন মুখোমুখি হন। খেলার প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় মো. রায়হান ও ১২ মিনিটে ইমাম হোসেনের পা থেকে জালে বল ঢুকিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায় কুশাখালী। খেলার শেষ পর্যন্ত ৪-০ গোলে উত্তর জয়পুরকে পরাজিত করে তারা।

এর আগে দেশাত্ববোধক গান, জাতীয় সঙ্গিত পরিবেশন, বেলুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলী প্রমুখ।

এ টুর্ণামেন্টে সদর উপজেলার ২১টি ইউনিয়নের ২১টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী দিনে ২য় ম্যাচে মুখোমুখি হয় চন্দ্রগঞ্জ ও বশিকপুর ইউনিয়ন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930