বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নির্বাচনের তারিখ ঘোষণা করে ভুল করেছেন অর্থমন্ত্রী : সিইসি

আকাশবার্তা ডেস্ক : 


প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করে মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ভুল করেছেন। তার একথা বলা কোনভাবেই উচিত হয়নি। তিনি এটা বলতে পারেন না। আমি মিডিয়ার সামনে বলছি, তিনি এটা ভুল করেছেন তার এটা বলা উচিত হয়নি।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল রেডিসনে দক্ষিণ এশিয়ার আটটি দেশের নির্বাচন কমিশনের সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়ার (ফেমবোসা) সম্মেলনের সমাপনী দিনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নুরুল হুদা বলেন, ‘অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নির্বাচনের যে তারিখ জানিয়েছেন, তা জানানো তার ঠিক হয় নাই। তার বলা উচিত হয়নি। আমরা তাকে এই তারিখ বলার জন্য বলি নাই।’

অন্য এক প্রশ্নে সিইসি বলেন, ‘কেন তার (মুহিত) সঙ্গে নির্বাচনের তারিখের বিষয়ে আলোচনা করব? এটা তিনি ভুল বলেছেন পরিষ্কার কথা।’

গতকাল (০৫সেপ্টেম্বর) দিন সচিবালয়ে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী ২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার হবে বলে জানিয়েছিলেন। এ সময় তিনি ২৭ ডিসেম্বর নির্বাচন হবে বলে শুনেছেন বলে জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে জেনেছি তারা প্রস্তাব দিচ্ছে ২৭ ডিসেম্বরের নির্বাচন করার জন্য। ডিসেম্বরের খুব বেশি ডেইট নেই, আজকে শহীদ দিবস বিজয় দিবস অনেক কিছু থাকে। আমার মনে হয় দুই তিনটা ডেইট ছাড়া পাওয়া যায় না। ২৭ তারা করেছে, ২৭ এ নির্বাচন হওয়ার চান্স খুব বেশি। এখনো নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেনি, ঘোষণা করলে সুনির্দিষ্ট দিন পাওয়া যাবে।’

দশম সংসদ নির্বাচন শেষে ২০১৪ সালের ২৯ জানুয়ারি বসে সংসদের প্রথম অধিবেশন। এর আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে নির্বাচন কমিশন থেকে ডিসেম্বরের শেষে ভোটের কথা জানানো হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, এবারের ফেমবুসা সম্মেলনে ঢাকা রেজ্যুলেশন নামে নয়টি ঘোষণা দেওয়া হয়েছে। সম্মেলেনে উপস্থিত আট সদস্য দেশের নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষ করে বাংলাদেশের ভোটার আইডি কার্ড, ইভিএম পদ্ধতি, স্থানীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার, ভোটর তালিকা রেজিস্ট্রেশন পদ্ধতি বিষয়েও তারা আগ্রহ প্রকাশ করেছেন।

এসময় চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, শাখাওয়াত হোসাইন চৌধুরী, কবিতা খানম, রফিকুল ইসলাম ও ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১