সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে বিএনপির পৃথক বিক্ষোভ সমাবেশ, খালেদার মুক্তি ও সু-চিকিৎসা দাবি

নিজস্ব প্রতিবেদক :


খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে লক্ষ্মীপুরে জেলা বিএনপি পৃথক পৃথক বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করেছে। শনিবার (০৯ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বাসভবনের সামনে পৃথক এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকন, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

অপরদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর বাসভবনের সামনে সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ছায়েদুর রহমান ছুট্টু, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সদর যুবদলের সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরন, পৌর যুবদলের সৌরভ হোসেন ভুলু। এছাড়াও জেলা-উপজেলা বিএনপি-যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930