সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আন্দোলনের নামে নাশকতা বরদাশত হবে না : আইজিপি

আকাশবার্তা ডেস্ক : 


পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘আসন্ন নির্বাচনকে সামনে রেখে আন্দোলনের নামে যেকোনও ধরনের অরাজকতা ও নাশকতা কঠোর হাতে দমন করা হবে। কোনও ধরনের হুমকি বরদাশত করবো না।’ জ্বালাও-পোড়াওসহ নাশকতার বিরুদ্ধে পুলিশ ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে।

শনিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০১৮’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি।

অনুষ্ঠানে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৬১ জন মেধাবীকে বৃত্তি প্রদান করা হয়। এ সময় প্রত্যেক শিক্ষার্থীর হাতে সনদ, ক্রেস্ট ও নগদ ১৫ হাজার টাকা তুলে দেন আইজিপি। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত আইজিপি মহসিন হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে যাতে কোনও ধরনের অরাজকতা ও নাশকতা না হয় সেজন্য আমাদের যথাযথ প্রস্তুতি রয়েছে। জ্বালাও-পোড়াওসহ নাশকতার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’ কেউ শান্ত পরিবেশকে অশান্ত করতে চাইলে তা করতে দেওয়া হবে না।’

নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে জাবেদ পাটোয়ারী বলেন, ‘নির্বাচনের সঙ্গে নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়টি সংশ্লিষ্ট নয়। আমরা কখনও কোনও নেতাকর্মীকে গ্রেপ্তার করি না। কোনও মামলার আসামি বা যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকে শুধু তাদেরকেই গ্রেফতার করি। তার কি পরিচয় আমরা সেটা দেখি না।’

সম্প্রতি টিআইবি’র প্রতিবেদনে আইনশৃঙ্খলা খাতে সবচেয়ে বেশি দুর্নীতির কথা বলা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে জাবেদ পাটোয়ারী বলেন, ‘টিআইবি’র রিপোর্টটি আমি পুরোটা দেখিনি, গণমাধ্যমে যতটুকু এসেছে দেখেছি। এ বিষয়ে পুলিশ সদর দফতর থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছে। এই কমিটি প্রতিবেদনটি কীভাবে করা হয়েছে, তা দেখবে। এর আগে এ বিষয়ে কোনও মন্তব্য করা ঠিক হবে না।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930