শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’ পালন

নিজস্ব প্রতিবেদক :


পরিবর্তন চাই ট্রাস্টের উদ্যোগে লক্ষ্মীপুরে পালিত হয়েছে ‘দেশটাকে পরিষ্কার করি’ দিবস। শনিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে র‌্যালি ও পরিষ্কারকরণ কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। অন্যায়, অসুন্দর, আবর্জনার বিরুদ্ধে সত্য, সুন্দর ও পরিচ্ছন্নতার আন্দোলনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘পরিবর্তন চাই’ ট্রাস্টের ব্যানারে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সদস্যরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করে।

“চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই” এ স্লোগানকে সামনে রেখে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটির সমাপ্তি ঘটে। পরে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে লক্ষ্মীপুর সরকারি গার্লস স্কুল হয়ে সরকারি কলেজ প্রাঙ্গণ পর্যন্ত ময়লা আবর্জনা পরিষ্কারকরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, ভাইস প্রিন্সিপাল প্রফেসর শহীদ উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, পরিবর্তন চাই ট্রাস্টের জেলা সমন্বয়কারী আব্দুল মজিদ, সাবেক সমন্বয়কারী মনির হোসেন ফরহাদ, স্বেচ্ছাসেবী ফাহাদ বাদশা, তানজিদ, রবিন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১