শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

আগামী মার্চে ডাকসু নির্বাচনের পরিকল্পনা : উপাচার্য

আকাশবার্তা ডেস্ক : 


নতুন করে কিছু বলার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে আমাদের প্রভোস্ট কমিটি, শৃঙ্খলা পরিষদ, সিন্ডিকেট থেকে একটি নির্দেশনা আগেই দেওয়া আছে। সেটা হলো মার্চ ২০১৯। ওই সময়ে নির্বাচন করার বিষয়টি টার্গেট আছে।

বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। রোববার (১৬ সেপ্টেম্বর) ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ ক্যাম্পাসে ক্রিয়াশীল সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে ঢাবি প্রশাসন। এ বৈঠকে শেষে গণমাধ্যমকে তিনি একথা বলেন।

আখতারুজ্জামান বলেন, নির্বাচনটা দরকার। সে জন্য ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনা করেছি। ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আরও বৈঠক দরকার হতে পারে। উপাচার্য বলেন, নির্বাচন করার জন্য অনেকগুলো পর্যায় আছে। ভোটার তালিকা প্রণয়ন করতে হবে। আজকে একটা সভা হলো। আমাদের প্রক্টরিয়াল বডির সদস্যরা এগুলো নোটডাউন করেছেন। এগুলো আমরা পর্যালোচনা করব। আরও বৈঠক লাগতে পারে।

তিনি বলেন, হলের প্রাধ্যক্ষরা ভোটার তালিকা তৈরির কাজ করছেন। আশা করি, অক্টোবরের মধ্যে খসড়া ভোটার তালিকা করতে পারব। ভোটার তালিকা প্রণয়ন একটি জটিল কাজ। এই কাজগুলো করতে পারলে আমরা অনেকটা এগিয়ে যাব।ড. আখতারুজ্জামান বলেন, ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে চমৎকার বক্তব্য এসেছে। ডাকসু নির্বাচনে কী কী করণীয় এ বিষয়গুলো উঠে এসেছে। এরই আলোকে আমরা পরবর্তী করণীয় ঠিক করতে পারব।

সূত্র : আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮