শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

তরুণদের কণ্ঠে প্রধানমন্ত্রী

বিনোদন ডেস্ক : 


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি গান গেয়েছেন চারজন তরুণ কণ্ঠশিল্পী। তারা হলেন কিশোর দাশ, পুলক অধিকারী, পুতুল ও লিজা। তুমি জনতার মঞ্চে এসে দাঁড়ালে/ লাল সবুজের পতাকা দোলে/ তুমি জনতার মঞ্চে এসে দাঁড়ালে/ হৃদয়ে বাংলাদেশ কথা বলে এমন কথার গানটি লিখেছেন কবি সুজন হাজং।

যাদু রিছিলের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যান। গত সোমবার রাতে গানটির রেকর্ডিং হয়। নতুন প্রজন্মের জনপ্রিয় এ চার শিল্পীই পৃথকভাবে তাদের মন্তব্যে জানান, তারা গানটিতে কণ্ঠ দিতে পেরে খুবই খুশি। তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য টনিক। তাকে নিয়ে গাইতে পেরে আমরা তৃপ্ত।

সুমন কল্যান জানান, গানটি কথা ও সুরে চমৎকার। চারজন তরুণ শিল্পীদের তিনি ধন্যবাদ জানান। গীতিকবি সুজন হাজং বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ম্যাজিক্যাল নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ গানটি করার মাধ্যমে আমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’ আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গানটি ভিডিওসহ প্রকাশ হবে বলে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০