শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ছবির নাম বদল

বিনোদন ডেস্ক : 


লাক্স সুপারস্টার জাকিয়া বারী মম অভিনীত ছবির নাম পরিবর্তন করা হয়েছে। ২০১৬ সালে ‘স্বপ্নবাড়ি’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেছিলেন নির্মাতা তানিম রহমান অংশু। কয়েক মাস আগে এটির কাজ শেষ হয়। সম্প্রতি সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। তবে ‘স্বপ্নবাড়ি’র বদলে এর নতুন শিরোনাম রাখা হয়েছে ‘স্বপ্নের ঘর’।

এ প্রসঙ্গে নির্মাতা অংশু বলেন, ‘স্বপ্নবাড়ি’ নামেই আমরা সিনেমাটির কাজ শুরু করেছিলাম। গল্পের সঙ্গে মিল রেখে এই নামটি রাখা হয়েছিলো। কিন্তু সিনেমাটি সেন্সরে জমা দেওয়ার পর নিবন্ধন সংক্রান্ত জটিলতার কারণে নাম পরিবর্তন করতে হয়েছে। প্রযোজকের ইচ্ছেতে নতুন নাম ‘স্বপ্নের ঘর’ রাখা হয়েছে। আমরা এখনো মুক্তি তারিখ নির্ধারণ করতে পারিনি।

তবে আশা করছি আগামী দুই মাসের মধ্যেই বিষয়টি চূড়ান্ত করতে পারবো।’ সাইকোলজিক্যাল থ্রিলার গল্পে ‘স্বপ্নের ঘর’ নির্মিত হয়েছে। এতে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শিমুল খান ও কাজী নওশাবা আহমেদ প্রমুখ। প্রসঙ্গত, ‘স্বপ্নের ঘর’ তানিম রহমান অংশু পরিচালিত দ্বিতীয় সিনেমা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০