বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ভোটের আগেই দশ জেলায় নতুন ডিসি

আকাশবার্তা ডেস্ক : 


নির্বাচনের আগেই দশ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করে আদেশ জারি করেছে।

যে দশ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে বরগুনা, পিরোজপুর, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, নড়াইল, নাটোর, চুয়াডাঙ্গা, মাগুরা, সাতক্ষীরা ও বগুড়া জেলায়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কবির মাহমুদকে বরগুনা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আবু আরী মো. সাজ্জাদ হোসাইনকে পিরোজপুর, পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) হায়াত-উদ-দৌলা খানকে ব্রাহ্মণবাড়িয়া, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শহীদুল ইসলামকে টাঙ্গাইল ও বেগম আঞ্জুমান আরাকে নড়াইল, বাংলাদেশ শিপিং করপোরেশনের জেনারেল ম্যানেজার (উপসচিব) মোহাম্মদ গোলামুর রহমানকে নাটোর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব গোপাল চন্দ্র দাসকে চুয়াডাঙ্গা, স্বাস্থ্যসেবা বিভাগে সংযুক্ত উপসচিব মো. আরী আকবরকে মাগুরা, গৃহায়ন ও গণপূর্ত বিভাগের উপসচিব এসএম মোস্তফা কামালকে সাতক্ষীরা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) ফয়েজ আহমেদকে বগুড়ার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

অপর আদেশে বরগুনার ডিসি মো. মোখলেছুর রহমানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব, পিরোজপুরের ডিসিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব, ব্রাহ্মণবাড়িয়ার ডিসি রেজওয়ানুর রহমানকে বিদ্যুৎ বিভাগের উপসচিব, নড়াইলের ডিসি মো. ইমদাদুল হক চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব, চুয়াডাঙ্গার ডিসি জিয়া উদ্দিন আহমেদকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব, নাটোরের ডিসি বেগম শাহিনা খাতুন, সাতক্ষীরার ডিসি মোহাম্মদ ইফতেখার হোসেন ও বগুড়ার ডিসি মোহাম্মদ নূরে-আলম সিদ্দিকিকে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত টাঙ্গাইলের ডিসিকে পদায়ন করা হয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১