বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সরকার পতনের কঠোর কর্মসূচি আসছে : ফখরুল

আকাশবার্তা ডেস্ক : 


আগামী শনিবার (২৯ সেপ্টেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় জনসভা থেকে সরকার পতনের জন্য কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান।

তিনি দাবি করেন, এই সরকারকে দেশের মানুষ দেখতে চায় না। সরকারের পরিবর্তন দেখতে চায়। দেশে বিচার বিভাগের স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার, মানুষের ভোটের অধিকার এবং ন্যায় বিচার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করতে হবে।

মির্জা ফখরুল বলেন, এ জনসভা থেকে আমরা আমাদের নীতিনির্ধারণী বক্তব্য দেবো, আমাদের ভবিষ্যতের কর্মপন্থা ও কর্মসূচি দেওয়া হবে।

জনসভার পুলিশি অনুমতির প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আমরা ২৭ সেপ্টেম্বর জনসভা করতে চেয়েছিলাম। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিলো ২৭ সেপ্টেম্বর করা ঠিক হবে না। শনিবার ছুটির দিন সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার কথা বলা হয়েছে। সেজন্যেই আমরা শনিবার জনসভা করার সিদ্ধান্তটি নিয়েছি। তবে, এখন বলা হচ্ছে-না। ওইদিন নাকি মহানগর নাট্যমঞ্চে আওয়ামী লীগের কোনো এক মতবিনিময় সভা আছে, আমি ঠিক জানি না। মতবিনিময় সভার সঙ্গে আমাদের জনসভার সম্পর্কটা কোথায়, বিরোধ কোথায়? আমরা বুঝতে পারছি না।

জনসভার অনুমতির জন্য আবেদন করবেন কিনা এমন প্রশ্ন করা হলে ফখরুল বলেন, ‘ভাই অনুমতির আবেদন-টাবেদন না। ইট ইজ দেয়ার রেসপনসেবলিটি। এটা তারা ঠিক করবে কী করবেন?’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১