বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বেগমগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জের পল্লীতে ৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে যৌতুকের দাবিতে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের হরিভল্লবপুর গ্রামের ঠাকুর বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম বিউটি আক্তার (২৫)। ওইদিন সন্ধ্যায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মর্গে প্রেরণ করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। বিউটি আক্তার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের আব্দুর রবের মেয়ে।

এ ঘটনায় গৃহবধূর ভাই মো. বাবলু বাদি হয়ে বেগমগঞ্জ থানায় ৪ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন। আসামিরা হলো, নিহত বিউটির স্বামী বাহার উল্যা, তার ভাইয়ের স্ত্রী মারজাহান, শ্বশুর কালামিয়া ও শাশুড়ি রোকেয়া বেগম। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে বলে জানা যায়। নিহত বিউটি আক্তারের ৬ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে, তার নাম আরাফাত ইসলাম বাপ্পী।

নিহতের ভাই ও মামলার বাদি মো. বাবলু জানায়, ৭ বছর আগে বাহার উল্যার সাথে আমার বোন বিউটির বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে তার বাড়িতে থাকার বসতঘরটি সম্পর্ণ আমাদের খরচে করে দিয়েছি। এরপরও বিভিন্ন সময় যৌতুকের জন্য আমার বোনকে শারীরিকভাবে নির্যাতন করা হতো। বাবলু জানায়, তার ভগ্নিপতির স্বভাব-চরিত্র খারাপ। রাতে বিভিন্নস্থানে তাস-জুয়া খেলে গভীর রাতে বাড়ি ফিরে। এতে আমার বোন তার এসব অপকর্মের প্রতিবাদ করলে তাকে মারধর করা হতো। বাবলু আরো জানায়, ঘটনারদিন বাপের বাড়ি থেকে যৌতুক আনার জন্য আমার বোনকে চাপ দেওয়া হয়। এতে আমার বোন অপারগতা প্রকাশ করলে তার স্বামী বাহার উল্যা, ভাইর বউ মারজাহানসহ শ্বশুর-শাশুড়ি মিলে আমার বোনকে পিটিয়ে আহত করে। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে আমাদেরকে জানানো হয়।

এ ব্যাপারে বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজিদুর রহমান জানান, নিহত গৃহবধূর ভাই ৪ জনকে বিবাদি করে একটি অভিযোগ দায়ের করেছেন। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০