স্পোর্টস ডেস্ক :
এশিয়া কাপের ফাইনালে টসে হেরে আগে ব্যাটিং করছে টাইগাররা। আজ শুক্রবার (২৮ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হয়েছে। আজকের ওপেনিংয়ে ব্যাটিংয়ে চমক এসেছে। আগেই শোনা গিয়েছিল আজ ওপেনিংয়ে চমক থাকবে। মাঠেও তার প্রমাণ পাওয়া গেছে। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে নামেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই চমৎকার খেলছে। ইতিমধ্যেই সেঞ্চুরি করে ফেলেছেন লিটন দাস। শতক করতে তার ৮৭ বল প্রয়োজন হয়। ক্যারিয়ারের প্রথম ফিফটির পরেই ক্যাচ তুলে দিয়ে জীবন পান লিটন দাস।
ওপেনার লিটন দাস এবং মেহেদি মিরাজের উদ্বোধনী জুটিতে একশ’ রান ছাড়ায় টাইগাররা। যা ভারতের বিপক্ষে বাংলাদেশের ওপেনিং জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। এরপর প্রথম উইকেট হিসেবে ফিরে যান মেহেদি মিরাজ। এ ম্যাচে ওপেনে সৌম্য সরকারের পরিবর্তে মেহেদি মিরাজকে নামিয়ে চমক দেয় বাংলাদেশ। মেহেদি মিরাজও ভালো শুরু করেন। এরপর নিজের ৩২ রানে কেদার যাদবের বলে ক্যাচ দিয়ে ফেরেন। তার আউটের পর ক্রিজে আসেন ইমরুল কায়েস। কিন্তু তিনি বেশিক্ষণ ক্রিসে থাকতে পারলেন না।বিদায় নেন ইমরুল কায়েসও। এরপর লিটনের সঙ্গী হন মুশফিকুর রহিম। তিনিও বেশি রান করতে পারেননি। তিনি ৫ বলে ৯ রান করে আউট হয়ে যান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
ক্রিকেটের ধারে-ভারে-ঐতিহ্য-পারফরম্যান্স আর পরিসংখ্যানে ভারতই ফেভারিট। এরপরও এশিয়া কাপে বাংলাদেশ বলে কথা…, মাশরাফিরা এই আসরে বেশ কয়েকবারই ভক্ত-সমর্থকদের হৃদয় জয় করেছেন পরাশক্তিদের পরাজিত করে। এবার শিরোপা চান মাশরাফিদের কাছে দেশবাসী।
আজ সেই দিনের অপেক্ষা। এ চাওয়া খুব বেশি বড় চাওয়া নয়। এই ভারতকে যে কোনোদিন হারাতে পারেনি তামিম-সাকিব-মুশফিকরা তাও নয়। বিশ্বের যে কোনো ক্রিকেট শক্তিকেই হারানোর ক্ষমতা রাখে বেঙ্গল টাইগাররা। তাহলে, আজ কেন নয়?
এর আগে দুবার ফাইনালে খেলেও কাপ জিততে পারেনি বাংলাদেশ। আজ কি তাহলে সেই স্বপ্ন পূরণের দিন? নাকি যে কপাল সেই মাথাই! এশিয়া কাপে এর আগে দুই দল মোট ১১ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে একবার বাংলাদেশ আর ১০ বার ভারত জিতেছে। অন্যদিকে টি-টেয়েন্টিতে এশিয়া কাপে দুবারের মোকাবিলায় দুই বারই জিতেছে ভারত।
বাংলাদেশ দল: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।