বুধবার ১৮ই মার্চ, ২০২৬ ইং ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

যে ২২টি শর্তে জনসভার অনুমতি পেয়েছে বিএনপি

আকাশবার্তা ডেস্ক : 


রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রোববার (৩০ সেপ্টম্বর) জনসভা করার অনুমতি পেয়েছে বিএনপি। সঙ্গে জুড়ে দিয়েছে ২২টি শর্ত। শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আমার সংবাদকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা লিখিত অনুমতি পেয়েছি। বরাবরই যে শর্তগুলো জুড়ে দেয়, এবারও সেই শর্তগুলোই জুড়ে দিয়েছে। আশা করি আমাদের সমাবেশ সফল হবে।’

রোববার সমাবেশের অনুমতি চেয়ে শনিবার সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার দলের জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ সমাবেশের অনুমতির বিষয়ে ডিএমপিতে যান।

তারও আগে সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হবে বলে জানান। তবে এ জন্য দলটিকে ধৈর্য ধরতে বলেন তিনি।

ডিএমপি’র বেঁধে দেওয়া ২২টি শর্ত হচ্ছে-
*এই অনুমতিপত্র (ডিএমপির অনুমতি) স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। *আইনশৃঙ্খলা পরিপন্থী ও জনস্বার্থ, রাষ্ট্র ও জননিরাপত্তা বিরোধী কার্যকলাপ করা যাবে না। *উসকানিমূলক কোনও বক্তব্য প্রদান বা প্রচারপত্র বিলি করা যাবে না। *ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনও বিষয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন, বক্তব্য প্রদান বা প্রচার করা যাবে না। *সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরে জনসভার যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে। *নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করে পর্যাপ্ত নিজস্ব স্বেচ্ছাসেবক (দৃশ্যমান আইডি কার্ডসহ) নিয়োগ করতে হবে। *স্থানীয় পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় জনসভাস্থলের অভ্যন্তরে ও বাইরে উন্নত রেজ্যুলেশনযুক্ত সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। *নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিটি প্রবেশগেটে আর্চওয়ে স্থাপন করতে হবে এবং জনসভায় আগতদের হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং এর ব্যবস্থা করতে হবে। *নিজস্ব ব্যবস্থাপনায় Vehicle Scanner Search Mirror এর মাধ্যমে জনসভাস্থলে আসা সব যানবাহন তল্লাশির ব্যবস্থা করতে হবে। *নিজস্ব ব্যবস্থাপনায় জনসভাস্থলে অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখতে হবে। *অনুমোদিত স্থানের বাইরে সাউন্ডবক্স ব্যবহার করা যাবে না। *অনুমোদিত স্থানের বাইরে বা সড়কের পাশে প্রজেকশন সিস্টেম স্থাপন করা যাবে না। *অনুমোদিত স্থানের বাইরে, রাস্তায় বা ফুটপাতে কোথাও লোক সমবেত হওয়া যাবে না। *আযান, নামাজ ও অন্যান্য ধর্মীয় সংবেদনশীল সময় মাইক/শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না।*অনুমোদিত জনসভা ব্যতিত মঞ্চকে অন্য কোনও কাজে ব্যবহার করা যাবে না। *জনসভা শুরুর দুই আগে লোকজন সভাস্থলে আসতে পারবে। *বিকাল ৫টার মধ্যে জনসভার যাবতীয় কার্যক্রম শেষ করতে হবে। *অনুমোদিত সময়ের আগে কিংবা পরে অনুমোদিত স্থানের আশপাশসহ রাস্তায় কোনও অবস্থাতেই সমবেত হওয়াসহ যান ও জন চলাচলে কোনও প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। *কোনও ধরনের লাঠিসোটা/ব্যনার, ফেস্টুন বহনের আড়ালে লাঠি, রড ব্যবহার করা যাবে না। *মিছিল সহকারে জনসভাস্থলে আসা যাবে না।*উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন না করলে তাৎক্ষণিকভাবে এই অনুমতির আদেশ বাতিল বলে গণ্য হবে।* জনস্বার্থে কর্তৃপক্ষ কোনও কারণ দর্শানো ব্যতিরেকে উক্ত অনুমতি আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর এই সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু ২৮ সেপ্টেম্বর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কর্মসূচির কথা জানিয়ে সমাবেশ পেছানোর অনুরোধ করে পুলিশ। পরে সমাবেশ পিছিয়ে ২৯ সেপ্টেম্বর অনুমতি চায় বিএনপি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১