বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কেউ কেউ বলে আমি আওয়ামী লীগ হয়ে গেছি : আল্লামা শফী

আকাশবার্তা ডেস্ক : 


কেউ কেউ বলে আমি আওয়ামী লীগ হয়ে গেছি। আওয়ামী লীগ হয়ে গেলেও কোনো আপত্তি নেই মন্তব্য করলেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। গত সোমবার দারুল উলুম হাটহাজারীর ছাত্র মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের ২০১৮ সালের কেন্দ্রীয় পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শাহ আহমদ শফী বলেন, কওমি সনদের স্বীকৃতি একটি ঐতিহাসিক মাইলফলক এবং সম্মানের বিষয়। প্রধানমন্ত্রী এটি আমাকে দিয়ে সম্মান দেখিয়েছেন। আমরা তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তোমরাও (ছাত্ররা) এটার মূল্যায়ন করো। তোমরা অনেক বড় ডিগ্রি পেয়ে গেছো। একসময় তোমরা সরকারি মাদ্রাসায় চুপি চুপি পরীক্ষা দিতে। এখন সরকারি মাদ্রাসার ছাত্ররা এখানে এসে পরীক্ষা দিবে। সরকারি সনদ দিয়ে কওমি উলামাদের সম্মানিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, কেউ কেউ বলে আমি আওয়ামী লীগ হয়ে গেছি, মিথ্যা কথা বলতেছে। উনি আমাকে এমনি মহব্বত করে দিয়েছেন। আমি আওয়ামী লীগ হই নাই। এটা ভুল। কথাবার্তা বলতেছেন, বলেন। তবে কথাবার্তা বলার সময় সত্য-মিথ্যা যাচাই করে বলবেন। কি করে বলতেছেন আমি আওয়ামী লীগ হয়ে গেছি? আওয়ামী লীগ হইয়া গেলেও কোনো আপত্তি নেই। আওয়ামী লীগের মধ্যে এমন এমন মানুষ আছে, যারা দ্বীনকে ভালোবাসে।

আমাদেরকে মোটা অংকের টাকা দিয়ে মাদ্রাসায় সাহায্য করে। সেজন্য উনি আওয়ামী লীগ ওনি বিএনপি, উনি এই, এই কথা বলে বলে আল্লাহর কাছে কি জবাব দিবেন আমাকে বলেন? অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১