শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

পছন্দমতো চিকিৎসক পাবেন খালেদা : উচ্চ আদালত

আকাশবার্তা ডেস্ক : 


জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দী বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া নিজের পছন্দমতো চিকিৎসকদের দ্বারা নিজের চিকিৎসা করাতে পারবেন মর্মে নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত। বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন- জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, এ কে এম এহসানানুর রহমান প্রমুখ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, আদালত খালেদা জিয়ার চিকিৎসার জন্য নতুন করে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছেন। এর তিন জন চিকিৎসক থাকবে খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী এবং বাকি দুজন থাকবেন নিরপেক্ষ চিকিৎসক।

এর ব্যাখ্যা দিতে গিয়ে এই আইনজীবী বলেন, এর আগে সরকার যে পাঁচ সদস্য বিশিষ্ট মেডিক্যাল বোর্ড গঠন করেছিল তার সব সদস্য ছিল স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সদস্য। এটি আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন। তাই তাদের ব্যাপারে খালেদা জিয়া আপত্তি জানিয়েছেন। এটা আদালতকে আমরা বলেছি। অ্যাটর্নি জেনারেলও এ বিষয়ে কোনও ব্যাখ্যা দিতে পারেননি।

এরপর আদালত দল নিরপেক্ষ দুই চিকিৎসকসহ খালেদা জিয়ার নিজের পছন্দের আরও তিন চিকিৎসককে নিয়ে মোট পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গছনের আদেশ দিয়েছেন। দল নিরপেক্ষদের তালিকায় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর চিকিৎসকরাও থাকতে পারবেন না। তবে সিনিয়র-জুনিয়র ইস্যু থাকায় আদালত চিকিৎসকদের নাম উল্লেখ করতে চাননি।

এছাড়াও খালেদা জিয়াকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির কথাও বলেছেন আদালত জানিয়ে এই আইনজীবী বলেন, আমরা খালেদা জিয়ার ইচ্ছা অনুযায়ী বেসরকারি বিশেষায়িত হাসপাতালের কথা বলেছিলাম। কিন্তু আদালত সবদিক বিবেচনা করে ‘গুড চয়েস ইজ পিজি (বর্তমান নাম বিএসএমএমইউ) হসপিটাল’ বলে মন্তব্য করেছেন। তাকে সেখানে দ্রুত ভর্তির আদেশ দিয়েছেন।

হাইকোর্টের আদেশ অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী এবং ফিজিকাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ বোর্ডে থাকবেন। আর কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হারিসুল হক, অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক আবু জাফর চৌধুরী এবং চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক তারেক রেজা আলীর বদলে নতুন তিনজনকে বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করে দেবে সরকার।

তবে এই তিনজনের কেউ কেন্দ্রীয় বা জেলা পর্যায়ে সরকারসমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচীপ) বা বিএনপি সমর্থক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বর্তমান বা প্রাক্তন সদস্য কিংবা সমর্থক হতে পারবেন না।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন কশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান। এরপর থেকে খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮