সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ ইং ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ব্যক্তিত্ববান মানুষের বৈশিষ্ট্য কী?

বিশেষ প্রতিবেদন :


একজন ব্যক্তিত্ববান পুরুষ বা নারীর অসাধারণ অনেকগুলো গুণ বা বৈশিষ্ট্য থাকে। শুধুমাত্র সুন্দর চেহারা কিংবা অর্থ ব্যক্তিত্ব ফুটিয়ে তোলেনা। একজন ব্যক্তিত্ববান মানুষ কখনোই কাউকে আঘাত করে বাজে ব্যবহার করেন না। আমাদের দেশে প্রত্যেকটি গ্রামে অনেকগুলো সমাজ থাকে। পাড়া ভিত্তিক বা মসজিদ, মন্দির ভিত্তিক সমাজ ব্যবস্থাই বেশি দেখা যায়। সমাজপতিরা এসব সমাজ শাসন বা নিয়ন্ত্রণ করেন। সমাজপতি হওয়ার জন্য ব্যক্তিত্ব থাকাটা অবশ্যই পূর্বশর্ত। সমাজপতি নির্বাচন করেন, ওই সমাজে বসবাসকারীরা। এক্ষেত্রে ব্যক্তিত্ববান মানুষকেই সমাজপতি হিসাবে বেছে নেন সবাই।

একজন ব্যক্তিত্ববান মানুষ হওয়ার কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরা হলো :

১। একজন ব্যক্তিত্ববান মানুষ হবেন ধৈর্য্যশীল এবং তিনি সমাজে দশজনের সামনে অত্যন্ত বিনয়ী বা মার্জিতভাবে ব্যবহার করেন।

২। একজন ব্যক্তিত্ববান মানুষ অন্যকে ঈর্ষা করেন না, বরং অন্যের সহযোগিতায় এগিয়ে আসেন সবসময়। সমাজের মানুষ তাঁকে শ্রদ্ধার চোখে দেখেন। সমাজপতি হিসাবে তিনি সবার বিপদে সাধ্যমত সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন।

৩। একজন ব্যক্তিত্ববান পুরুষ সবসময় নারীদের সম্মান দিয়ে কথা বলেন। আর যারা সম্মান দিতে জানেন না, তাদেরকে ব্যক্তিত্ববান মানুষ হিসাবে গণ্য করেন না নারীরা।

৪। আমাদের সমাজে একজন পুরুষ তার পরিবারের প্রধান সিদ্ধান্তদাতা। ভালো মন্দ সবকিছুই তিনি দেখাশোনা করেন। তার কাঁধে দায়িত্ব থাকে পরিবারের সকলকে সুখী রাখা এবং এ কাজ নিষ্ঠার সাথে যারা করতে পারেন, নারীর চোখে তারাই ব্যক্তিত্ববান পুরুষ।

৫। একজন নারী যার ওপরে চোখ বুজে নির্ভর করতে পারেন, নারীর কাছে তিনিই ব্যক্তিত্ববান। নারীরা সবসময় ভরসার স্থান খোঁজেন।

৬। কেবল মানসিকভাবে নয়, শারীরিক আঘাত বা লাঞ্ছনা থেকেও যে পুরুষটি নিরাপত্তা দিতে পারেন, প্রেমিকা বা স্ত্রীর চোখে তিনি একজন ব্যক্তিত্ববান সুপুরুষ।

৭। একজন ব্যক্তিত্ববান পুরুষ জানেন নিজেকে কীভাবে সামলে নিতে হবে। জীবনের কোন প্রতিকূলতাই তাঁকে টলাতে পারে না। প্রচন্ড পরিস্থিতিতেও নিজের ওপরে নিয়ন্ত্রণ হারান না তিনি।

৮। মানুষের ভুল হতেই পারে। কিন্তু নিজের ভুল স্বীকার করে নিজেকে শুধরে নেওয়া একজন ব্যক্তিত্ববান মানুষের পরিচয়।

৯। তিনি কাউকে নিয়ে নোংরা উপহাস করেন না, আগ বাড়িয়ে গায়ে পড়ে কারো সাথে আলাপ করতে যান না।

১০। একজন ব্যক্তিত্ববান মানুষ নিজ পরিবার ও সমাজের প্রতিটি মানুষের প্রতি হবেন সহানুভূতিশীল ও দয়ালু। সন্তানদের চোখে তিনি হবেন আদর্শ পিতা।

এখানে বলে রাখা দরকার কারা ব্যক্তিত্বহীন : সমাজে বা কোনো একটি কমিউনিটিতে যদি কোনো ব্যক্তি তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেন। তাহলে মনে করবেন, ওই ব্যক্তি সমাজের জন্য একটি বিষফোঁড়া। একটি সমাজে একজন ব্যক্তি সবার অপছন্দের কারণ হতে পারে না। তবে কারো কর্মদোষে কেউ যদি একেবারে পুরো কমিউনিটির অপছন্দের কারণ হন, তাহলে ভাববেন ওই ব্যক্তি সমাজের জন্য সম্পূর্ণ নিস্প্রয়োজন।

এবার আসা যাক কারা এমন ধরণের ব্যক্তি : যারা পুরো সমাজ বা কমিউনিটির মানুষকে পীড়া দেন। যারা সমাজের সন্মানীত মানুষদের অশ্রদ্ধা করেন। যারা সমাজের ছোটদের বিপথে ঠেলে দেন এবং মন্দ কাজে উৎসাহ জোগান। যারা সমাজের মানুষ অশান্তিতে থাকলে পুলকিত হন। যারা নিজেকে অতিরঞ্জিত জাহির করেন এবং অন্যের মতামতকে অশ্রদ্ধা করেন। যারা মানুষের ভালো থাকাকে অপছন্দ করেন। এসব চরিত্রের মানুষগুলো ব্যক্তিত্বহীন।

মো. আলী হোসেন, সাংবাদিক ও লেখক

ahossain640@gmail.com

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০