বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে পৃথক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে পৃথক দুটি দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার জেলা সদর ও কমলনগর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় কমলনগর উপজেলার লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের তোরাবগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিরব নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। নিহত শিশু নিরব তোরাবগঞ্জ গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপার হওয়ার সময় লক্ষ্মীপুর থেকে আগত দ্রুতগামী একটি লেগুনার চাপায় শিশুটির মৃত্যু হয়। শিশুটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় ঘাতক লেগুনাটি। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে সদর উপজেলার বাঙ্গাখাঁ এলাকায় ফারুক হোসেন (১০) নামে আরো এক শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, সকালে পুকুরে মাছ ধরতে গিয়ে পুকুরের সিঁড়ির নিচে আটকা পড়ে তার মৃত্যু হয়। একই এলাকার হাসান সরকারের ছোট ছেলে সে।

পৃথক এই দুটি মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১