সোমবার ২০শে জুলাই, ২০২৬ ইং ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের রামগতিতে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। রোববার (০৭অক্টোবর) দুপুরে সরেজমিনে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল হক। নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করায় জেলেদেরকে কারাদন্ড দেয়া হয়।

জানা গেছে, ভোরে উপজেলার মেঘনা নদীর চরআবদুল্লাহ হুজুরের খাল এলাকায় অভিযান চালিয়ে ১৫ জেলেকে আটক করে প্রশাসন। এ সময় দু’টি মাছ ধরার নৌকা ও দুই হাজার মিটার জাল জব্দ করা হয়। আটক জেলেদের মধ্যে একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুসলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত অন্য জেলেরা হলেন, মো. ইলিয়াস (৪০), সিরাজ (৩৮), নোমান (২০), নাজিম (৩৬), লোকমান (৪০), ইউনুছ (৩২), মনির (২০), আইয়ুব (২৭), নুরে আলম (৪৫), নেজামুল হক (২৯), মিরাজ (২০), রিয়াজ (২৩), শাহীন (১৮) ও ইসমাইল (৩২)।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হক বলেন, ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এই ২২ দিন চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এলাকায় মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ আইন অমান্য করলে জেল বা জরিমানা অথবা উভয় দন্ডের বিধান রয়েছে। আজ ভোরে মেঘনা নদীর চর আব্দুল্যাহ হুজুরের খাল এলাকায় অভিযান চালিয়ে আইন অমান্যকারী ১৫ জেলেকে আটক এবং দুটি মাছ ধরার নৌকা ও দুই হাজার মিটার জাল জব্দ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১