মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় বাংলাদেশের অবস্থান পঞ্চম

আকাশবার্তা ডেস্ক : 


বিশ্বের বিভিন্ন স্থানের মতো বাংলাদেশেও দ্রুততার সঙ্গে বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। ইন্টারনেট ব্যবহারকারীদের নিয়ে বিভিন্ন তথ্য সরবরাহকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাট তাদের সাম্প্রতিক প্রকাশিত পরিসংখ্যানে জানিয়েছে, বাংলাদেশে এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি।

এশিয়ার ইন্টারনেট ব্যবহারকারীদের তালিকার শীর্ষে অবস্থান করছে চীন। ভারত ইন্দোনেশিয়া আর জাপান রয়েছে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে। ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাট প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটিতে।

২০০০ সালে এই সংখ্যা ছিল এক কোটি। চীনে ২০০০ সালে যেখানে ২ কোটি ২০ লাখ ব্যবহারকারী ছিল, ২০১৭ সালের শেষ নাগাদ এসে তাদের ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ কোটি ২০ লাখে। এদিকে ভারতের ক্ষেত্রে এই ব্যবহারকারীর সংখ্যা এখন ৪৬ কোটি ২০ লাখ। চলতি বছরের শেষ নাগাদ তাদের ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটিতে দাঁড়াবে বলে আশা তাদের। ইন্দোনেশিয়ায় এক দশক আগেও ব্যবহারকারীর সংখ্যা ছিল ২০ লাখ।

এখন সেই সংখ্যা ১৪ কোটি ৩০ লাখে দাঁড়িয়েছে। জাপানে এখন ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি ৮০ লাখ। ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাট বলছে, বিশ্বজুড়েই দ্রুততর সময়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। তবে এশিয়া এক্ষেত্রে দুর্দান্ত অগ্রগতি অর্জন করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০