সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আকাশবার্তা ডেস্ক :

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাত ১২টা ০১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তারপর দলীয় সভাপতি হিসেবে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা।

রাত ১১টা ৫০ মিনিটের দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গাড়ির বহর শহীদ মিনারে পৌঁছায়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একত্রে শহীদ মিনারের মূল বেদীতে উঠে কিছুক্ষণ অপেক্ষা করেন। এরপর নির্ধারিত সময়ে তারা পুষ্পস্তবক অর্পণ করেন।

শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ফুল দেওয়ার মাধ্যমে শুরু হয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল কর্মসূচি। এর পরপরই জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এবং বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদ্বয় ও তিন বাহিনীর প্রধান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ করেন, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকরা। এ সময় কূটনৈতিকদের সঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করেন পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930