সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
প্রধানমন্ত্রী শেখ হাসিনা : ফাইল ছবি

প্রধানমন্ত্রীর সফর ঘিরে পদ্মাপাড়ে উৎসবের আমেজ

আকাশবার্তা ডেস্ক : 


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রোববার মুন্সীগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর সফরে যাচ্ছেন। এ উপলক্ষে পদ্মাপাড়ের জেলাগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। সফর ঘিরে তিন জেলায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

রোববার বিকেলে মাদারীপুরের শিবচরে ইলিয়াস আলী ঘাট এলাকায় দলীয় জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জোরেশোরে চলছে জনসভাসস্থল প্রস্তুতের কাজ। সমাবেশস্থলে লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতারা। এ ছাড়া তিন জেলার নেতাকর্মীদের নামে জেলাগুলোর সড়কে চলছে তোরণ নির্মাণের কাজ।

এদিন শরীয়তপুরের জাজিরা ও মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর রেলপ্রকল্পের নির্মাণকাজ এবং মূল নদী শাসনকাজ সংলগ্ন স্থায়ী প্রতিরক্ষা কাজের উদ্বোধনসহ চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

সকালে পদ্মা সেতুর মাওয়ায় পদ্মা সেতুর রেলপ্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় পদ্মা সেতুর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করবেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শুক্রবার পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা অংশের কাজের অগ্রগতি পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর তিন জেলা সফরের বিষয়টি জানান।

ওবায়দুল কাদের বলেন, ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর সফর করবেন। এ সফরে তিনি নানা কর্মসূচিতে অংশ নেবেন। তিনি রেলপ্রকল্পের উদ্বোধনসহ পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের অগ্রগতিও পরিদর্শন করবেন।

সূত্র : এনটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930