বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

আবারো ইসির সভা বর্জন মাহবুব তালুকদারের

আকাশবার্তা ডেস্ক : 


আবারো নোট অব ডিসেন্ট দিয়ে কমিশনের সভা বর্জন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সোমবার ( ১৫ অক্টোবর) সকাল সোয়া এগারটায় আগারগাঁও নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩৬তম প্রস্তুতি সভা শুরুর ৭ মিনিটের মাথায় নোট অব ডিসেন্ট দিয়ে বেরিয়ে যান মাহবুব তালুকদার।

তৃতীয় তলায় শুরু হওয়া বৈঠক থেকে বেরিয়ে তিনি চতুর্থ তলায় তার কার্যালয়ে যান। জানা যায়, বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচনের আগে জাতীয় সংসদ ভেঙে দেওয়ার দাবি জানান। পাশাপাশি ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান। কিন্তু অন্য নির্বাচন কমিশনাররা রাজি না হওয়ায় নোট অব ডিসেন্ট দিয়ে মাহবুব তালুকদার বেরিয়ে যান।

নির্বাচন প্রস্তুতি নিয়ে আজকের সভায় দুইটি এজেন্ডার মধ্যে ছিল- আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে সর্বশেষ প্রস্তুতি নিয়ে ইসি সচিব থেকে কমিশনারদের অবহিতকরণ ও হিজড়া জনগোষ্ঠীর ভোটার তালিকা চূড়ান্তকরণ।

এ ছাড়া জাতীয় নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে সে বিষয়েও এ সভায় সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। সভায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ অন্য চার কমিশনার উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩০আগস্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিরোধিতা করে কমিশনের এ সংক্রান্ত বৈঠক ত্যাগ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০