সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

২০ দলীয় জোট থেকে বেরিয়ে গেল ন্যাপ ও এনডিপি

আকাশবার্তা ডেস্ক : 


২০ দলীয় জোট থেকে সরে গেলো ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে জোট ছাড়ার এ ঘোষণা দেয় দল দুটি। ঘোষণাপত্র পাঠ করেন ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি।

ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেন, শরিকরদেরকে সেভাবে মূল্যায়ন করেনি বিএনপি। ঐক্যফ্রন্ট গঠন নিয়ে বিএনপি ও তাদের নতুন বন্ধুরা যা করেছেন তা দুঃখজনক।

তিনি বলেন, ২০ দলীয় জোটের শরিক হিসেবে আমরা আমাদের সাধ্যমতো অবদা রাখায় সচেষ্ট ছিলাম। নিজেদের মধ্যে মতপার্থক্য ও মতবিরোধ থাকলেও জোটের সিদ্ধান্ত বাস্তবায়নে সব সময় ছিলাম আন্তরিক।এ দুটি দল ২০১২ সাল থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটে ছিল।

বিএনপি জোটের প্রতি আনুগত্য দেখিয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বয়কট করে তারা। ন্যাপ-এনডিপির অভিযোগ, জোটের জন্য বড় ত্যাগ স্বীকার করলেও তাদের সেভাবে মূল্যায়ন হয়নি।সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি এবং এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা।

সূত্র : আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930