শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নরসিংদীর জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত, নিহত ২

আকাশবার্তা ডেস্ক :


নব্য জেএমবির আস্তানা সন্দেহে নরসিংদীর শেখেরচরে ঘিরে রাখা পাঁচতলা ভবনে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), সোয়াত ও পুলিশের অভিযান সমাপ্ত হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেল প্রায় ৪টায় সিটিটিসির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম অভিযান সমাপ্ত ঘোষণা করেন। এসময় তিনি জানান, অভিযানে এক নারী ও এক পুরুষ মারা গেছেন। তারা নব্য জেএমবির সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর আগে দুপুরে ঘটনাস্থলে আসেন পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। অভিযানস্থল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, অপারেশনটির নাম দেওয়া হয়েছে ‘গর্ডিয়ান নট’। ওই ভবনে অবস্থান করে থাকা নব্য জেএমবির সদস্যদের আত্মসমর্পনের আহ্বান জানালেও তারা সেটা করেননি। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়।

এর আগে, পুলিশ সোমবার রাতে ওই বাড়ি দুটি ঘিরে ফেলার পর সকালে আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়; ৫০০ গজের মধ্যে জারি করা হয় ১৪৪ ধারা। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও র‌্যাব সদস্যরা দুটি এলাকা ঘিরে রেখেছেন। দুই জায়গাতেই উপস্থিত রয়েছে ফায়ার ব্রিগেডের গাড়ি ও চিকিৎসকদল।

সোয়াট সদস্যরা অভিযান শুরুর প্রস্তুতি নেওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে শেখেরচরের ভগিরথপুরে সন্দেহভাজন জঙ্গি আস্তানার দিক থেকে গুলির শব্দ পাওয়া যায়। বেলা সাড়ে ১২টা পর্যন্ত কয়েক দফা গুলির শব্দ শুনতে পান দূরে অবস্থান নিয়ে থাকা সংবাদকর্মীরা।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম সকালে নরসিংদীতে পৌঁছে সাংবাদিকদের বলেন, “একাধিক জঙ্গি আছে সে বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। তাদের কাছে কী ধরনের অস্ত্র বা বিস্ফোরক থাকতে পারে সে বিষয়ে আমাদের একটি ধারণা আছে।”

ঢাকা মহানগর পুলিশের এই অতিরিক্ত কমিশনার বলেন, আশপাশের লোকজনের যাতে ক্ষতি না হয় সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সোয়াট অভিযান শুরুর আগে ‘জঙ্গিদের’ সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে, যাতে তারা আত্মসমর্পণ করে।

নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানান, কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশ সদরদপ্তরের ল ফুল ইন্টারসেপশন সেলের (এলআইসি) সদস্যরা সোমবার রাত ৯টার দিকে ওই বাড়ি দুটি ঘিরে ফেলে। পরে র‌্যাব তাদের সঙ্গে যোগ দেয়। মঙ্গলবার ভোরে সোয়াট সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

এর মধ্যে মাধবদী পৌরসভার ছোট গদাইরচরের সাত তলা নিলুফা ভিলার মালিক হাজী মো. আফজাল হোসেন নামের এক ব্যক্তি। ওই ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে জঙ্গিরা অবস্থান করছে বলে পুলিশের ধারণা। ভবনটির প্রথম থেকে তৃতীয় তলা পর্যন্ত রয়েছে মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা। আর শেখেরচরের ভগিরথপুরের পাঁচ তলা বাড়িটির মালিক বিল্লাল হোসেন নামের এক কাপড় ব্যবসায়ী। ওই ভবনের পঞ্চম তলায় এক নারীসহ দুই জঙ্গি অবস্থান করছে বলে খবর রয়েছে পুলিশের কাছে।

ভগিরথপুরের বাড়িটি ঢাকা-সিলেট মহাসড়ক থেকে দুইশ মিটারের মধ্যে। সেখান থেকে মোটামুটি দুই কিলোমিটার দূরত্বে ছোট গদাইরচরের বাড়িটি। দুটি বাসাই এ মাসের ৭ তারিখে ভাড়া নেওয়া হয়েছে বলে বাড়ির মালিকদের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পর সকালে দুই বাড়ির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফায়ার ব্রিগেডের গাড়ি এনে রাখা হয় দুই বাড়ির কাছাকাছি। সকালে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা সেখানে উপস্থিত হন। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আবদুল্লাহ আল মামুন এবং নরসিংদীর সিভিল সার্জন ভগিরথপুরে আসেন।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১