সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুর-৪ আসনে আ.লীগ মনোনয়ন প্রত্যাশী লাইলির গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি ব্যাপক গণসংযোগের মাধ্যমে শোডাউন করেছেন। এ সময় তিনি বিভিন্ন হাটবাজারে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করে লক্ষ্মীপুরসহ দেশব্যাপী উন্নয়ন অব্যাহত রাখতে ভোটারদের সহযোগিতা কামনা করেন। এ সময় সরকারের উন্নয়ন ও সফলতা তুলে ধরে লিফলেট বিতরণ করেন ফরিদুন্নাহার লাইলি।

মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের তোরাবগঞ্জ, করইতলা, চরলরেঞ্চ, হাজিরহাট, করুনানগর, পাটোয়ারীরহাট, ও আলেকজান্ডারসহ দুই উপজেলার বিভিন্ন হাটবাজারে গাড়ি বহর নিয়ে তিনি শোডাউন (গণসংযোগ) করেন। পরে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কমলনগরের দুটি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মালম্বীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এডভোকেট ড. বদরুল হাসান কচি, লায়ন মশিউর আহমেদ, সরদার মোঃ ফারুক হোসেন, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930